,

বৃহস্পতিবার ঢাকায় বিএনপির শোক র‍্যালি

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির পদযাত্রায় নিহত নেতাকর্মীদের বিচারের দাবিতে বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকার নয়াপল্টনে শোক র‌্যালি করবে দলটি।

বুধবার সন্ধ্যায় যাত্রাবাড়ীতে নির্দলীয় অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে বিএনপির দ্বিতীয় দিনের পদযাত্রার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

তিনি বলেন, ‘বাংলার মানুষ ক্ষেপে গেছে। তারা আওয়ামী লীগ সরকারের অধীনে আর কোনো নির্বাচন চায় না। সারা দেশের মানুষ রাজপথে নেমেছে। তারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকারের পতন ছাড়া ঘরে ফিরে যাবে না।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, কেন্দ্রীয় বিএনপি বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, ঢাকা মহানগর বিএনপির সহ-সভাপতি নবীউল্লাহ নবী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মদ জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীসহ আরও অনেকে।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ