,

সংবিধান থেকে একচুলও নড়বো না: কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির অব্যাহত দাবির মুখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাফ জানিয়ে দিয়েছেন, সংবিধান থেকে একচুলও নড়বে না সরকার।

তিনি বলেন, বিএনপি মার্কা তত্ত্বাবধায়ক আমরা চাই না। বিএনপি মার্কা নির্বাচনকালীন সরকার আমরা মানি না। সংবিধানে যা আছে, সে অনুযায়ী সব করবো। এর বাইরে আমরা একচুলও নড়বো না। মারামারি হুমকিতেও কাজ হবে না। আওয়ামী লীগ কারো কাছে মাথানত করবে না।

মঙ্গলবার (১৮ জুলাই) রাজধানীর রমনায় আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রার আগে এক সমাবেশে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক হবে না। সরকারের পদত্যাগ হবে না। শেখ হাসিনা দায়িত্বে থেকে নির্বাচনকালীন সরকারে থাকবেন। মিথ্যাচার করে কোনো লাভ হবে না। আমেরিকান ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের আমরা বলেছি, আমরা শান্তি চাই। নির্বাচনের সময়ও শান্তি চাই।

সরকারের পদত্যাগসহ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির একদফা আন্দোলনের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ফখরুল বলেছেন, তাদের পদযাত্রা না কি জয়যাত্রা, বিজয়যাত্রা। আসলে তাদের পদযাত্রা পরাজয় যাত্রা। তাদের পতনযাত্রা শুরু হয়ে গেছে।

তিনি প্রশ্ন করে বলেন, ইউরোপীয় ইউনিয়ন কী দিয়ে গেছে? তত্ত্বাবধায়ক দিছে? সরকারের পদত্যাগ, না কি শেখ হাসিনার পদত্যাগ? তারা দেবার কে? বিএনপি আসলে পেয়েছে একটা হাসের ডিম, ঘোড়ার ডিম। আমেরিকানরা এসেছে, বিএনপি মনে করেছে তারা বলবে- সংলাপ করতেই হবে। আসলে তারাও দিয়ে গেছে ঘোড়ার ডিম।

বিএনপিকে শয়তানের দল দাবি করে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের শয়তানের দল বিএনপি। বাংলাদেশের আরও ৩৬টা শয়তানের দলের মিল হয়েছে। তারা না কি রাষ্ট্র মেরামতে নেমেছে। মেরামত তো শেখ হাসিনা করেছেন। আপানার তো চুরি করেছেন, খাম্বা দিয়েছেন। আর শেখ হাসিনা দিয়েছেন শতভাগ বিদ্যুৎ।

এসময় অন্যান্য দলের উদ্দেশে তিনি বলেন, বিএনপির ওপর ভর করে লাভ নাই। তারা ঘোড়ার ডিম ছাড়া কিছুই দিতে পারবে না। বিএনপি ভুয়া। ওদের জোট ভুয়া। তাদের পরাজয় অনিবার্য। তাদের পদযাত্রা বিফলে যাবে।

ঢাকা জেলা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় সমাবেশে প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএম কামাল হোসেন বক্তব্য দেন।

 

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত