,

বাঙলা কলেজের সামনে বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সরকারি বাঙলা কলেজের সামনে সংঘর্ষে জড়িয়েছে বিএনপি ও ছাত্রলীগ। গাবতলী থেকে শুরু হওয়া বিএনপির পদযাত্রা বাঙলা কলেজের সামনে পৌঁছালে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

বিএনপির অভিযোগ, ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালিয়েছে। তবে এ ঘটনার পরও বিএনপির পদযাত্রা থামেনি। সংঘর্ষ উপেক্ষা করে পদযাত্রাটি সামনে এগিয়ে যায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে রাজধানীতে পদযাত্রা করছে বিএনপি।

মঙ্গলবার বেলা ১১টা ২০ মিনিটে রাজধানী গাবতলী থেকে ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে এ পদযাত্রা শুরু হয়।

পদযাত্রাটি সরকারি বাঙলা কলেজের সামনে পৌঁছালে ভেতর থেকে বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। তখন পদযাত্রা থেকে বিএনপির কিছু নেতাকর্মী কলেজ গেটে ভাঙচুর করেন। এ সময় তারা সেখানে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।

পদযাত্রাটির শেষ অংশ বাঙলা কলেজের সামনে এসে পৌঁছালে আবারও কলেজের ভেতর থেকে ইটপাটকেল ছোড়া হয়। এ সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দারুস সালাম থানার ওসি আমিনুল বাশার বলেন, বাঙলা কলেজের সামনে পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।

তিনি বলেন, দুই পক্ষের উসকানিতে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। সমকাল

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত