,

সুষ্ঠু নির্বাচনের জন‌্য সংলাপ চায় জাপা

news-image

নিজস্ব প্রতি‌বেদক : সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহ‌যো‌গিতা চে‌য়ে‌ছে সংস‌দের বিরোধী দল জাতীয় পা‌র্টি (জাপা)। ঢাকা সফ‌রে আসা ইইউ’র প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠ‌কে জাপা ব‌লে‌ছে, রাজনৈতিক দলগুলোর ম‌ধ্যে সংলাপ দরকার।

শনিবার গুলশানে বৈঠক শেষে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, দেশের মানুষ চায় নিরপেক্ষ নির্বাচন। সেজন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ দরকার। এজন্য সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকা প্রয়োজন।

তিনি জানানা, নির্বাচন নি‌য়ে কথা হ‌লেও বৈঠকে নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনা হয়‌নি।

বৈঠকে আরও ছিলেন, জাপা চেয়ারম্যান জি এম কাদের এবং তার বি‌শেষ দূত মাশরুর মওলা। মাশরুর মওলা সমকাল‌কে বলে‌ন, ইইউ প্রতি‌নি‌ধিরা জা‌নি‌য়ে‌ছেন আগামী সংসদ নির্বাচন পর্যবেক্ষণ কর‌তে তারা পর্যবেক্ষক পাঠা‌বেন। ইইউ’র এই অবস্থান‌কে জাপা স্বাগত জা‌নি‌য়ে‌ছে।

তিনি ব‌লে‌ন, ইইউ প্রতি‌নি‌ধিরা জা‌নেন বিগত নির্বাচনে কী হ‌য়ে‌ছে। তারা তা মু‌খে না বল‌লেও বৈঠ‌কে ম‌নোভা‌বে বু‌ঝি‌য়ে‌ছেন। নির্বাচনকালীন সরকার কেমন হ‌বে তা নি‌য়ে কথা হয়‌নি বৈঠ‌কে। ‌কীভা‌বে নির্বাচন‌কে অবাধ ও সুষ্ঠ‌ু করা যায় তা নি‌য়ে আলোচনা হ‌য়ে‌ছে।

মাশরুর মওলা ব‌লেন, ইইউ প্রতিনি‌ধিরা জান‌তে চে‌য়ে‌ছেন জাপা আগামী নির্বাচ‌নে কীভা‌বে অংশ নে‌বে? জোট কর‌বে না‌কি এককভা‌বে ভোট কর‌বে? জাপা জা‌নি‌য়ে‌ছে, এককভা‌বে নির্বাচ‌নে অংশ নেওয়ার প্রস্তু‌তি চল‌ছে।

এ জাতীয় আরও খবর

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা