,

লাশ গুমের অভিযোগের ১৭ মাস পর জীবিত উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক : খুন ও লাশ গুমের অভিযোগে ভাইয়ের দায়ের করা মামলার ১৭ মাস পর বোনকে জীবিত উদ্ধার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ। গতকাল রোববার কুড়িগ্রাম ধরলা ব্রিজ এলাকা থেকে নিখোঁজ মারিজা বেগমকে (৪০) উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ১৭ মাস আগে কুড়িগ্রাম সদর উপজেলার পৌরসভা এলাকার সওদাগর পাড়া গ্রামের মো. মেছের আলী নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় বাদী তার বোন মারিজা বেগমের স্বামী আলমগীরসহ ৩ জনকে আসামি করেন।

মামলার এজাহারে বাদী সন্দেহ পোষণ করেন তার বোনকে খুন করে লাশ গুম করা হয়েছে। এরপর মামলার তদন্তে নামে সদর থানা পুলিশ। ঠিক ১৭ মাস পর গতকাল মারিজা বেগমকে উদ্ধার করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বলেন, ‘মারিজা বেগম এতদিন আত্মগোপনে ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাকে আদালতে হাজিরা করা হয়েছিল। আদালত তাকে নিজ জিম্মায় যাওয়ার অনুমতি দিয়েছেন।’

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির