,

কুড়িগ্রামে এসএসসির প্রশ্ন ফাঁসের ঘটনায় আরও ২ শিক্ষক গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক,কুড়িগ্রাম : কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতদের মধ্যে তিনজনকে আজ বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় দিনাজপুর শিক্ষা বোর্ডের গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়নবিজ্ঞান ও কৃষিবিজ্ঞান বিষয়ের পরীক্ষা সাময়িক স্থগিত করা হয়েছে।

নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওই কেন্দ্রের সচিব লুৎফর রহমান, একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক যোবায়ের হোসেন ও রাসেল মিয়াকে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। এছাড়া সহকারী শিক্ষক হামিদুর রহমান ও সোহেলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ভুরুঙ্গামারী থানা পুলিশ।

কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার মো. সামছুল আলম বলেন, কুড়িগ্রামে গতকাল প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও সচিব এসেছেন। এসে ভুরুঙ্গামারীতে অসঙ্গতি পেয়েছেন। এ কারণেই কয়েকটি বিষয়ের পরিক্ষা স্থগিত করেছেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯