,

দিনাজপুর বোর্ডে এসএসসির ৪ বিষয়ের পরীক্ষা স্থগিত

news-image

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুর শিক্ষা বাের্ডের অধীনে চলমান এসএসসি পরীক্ষার চারটি বিষয়ের পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।পরীক্ষাগুলো হলো- গণিত, পদার্থবিজ্ঞান, কৃষিবিজ্ঞান ও রসায়ন।

আজ বুধবার সকালে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বাের্ডের চেয়ারম্যান অধ্যাপক মাে. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত ২০২২ সালের চলমান এসএসসির চারটি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তার মধ্যে গণিত (১০৯), পদার্থবিজ্ঞান (১৩৬), কৃষিবিজ্ঞান (১৩৪) এবং রসায়ন (১৩৭) বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

স্থগিত করা বিষয়ের পরীক্ষার তারিখ যথাসময়ে জানানো হবে। এসব বিষয় ছাড়া এসএসসি পরীক্ষার রুটিন উল্লেখিত সময়সূচি অনুযায়ী যথারীতি সব পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে জানানো হয়েছে।

রুটিন অনুযায়ী, গণিত বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর), পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) শনিবার (২৪ সেপ্টেম্বর), কৃষি শিক্ষা রোববার (২৫ সেপ্টেম্বর) এবং রসায়ন (তত্ত্বীয়) সোমবার (২৬ সেপ্টেম্বর) পরীক্ষা হওয়ার কথা ছিল।

এর আগে কেন্দ্রে ভুল প্রশ্ন সরবরাহ করায় যশোর শিক্ষা বোর্ডে বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনি (এমসিকিউ) পরীক্ষা স্থগিত করা হয়, যা নেওয়া হবে আগামী ৩০ সেপ্টেম্বর।

উল্লেখ্য, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এ পরীক্ষা। এতে অংশ নিচ্ছে ২৯ হাজার ৫৯১টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা।

 

এ জাতীয় আরও খবর

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী

হাম উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু