,

কুড়িগ্রামে প্রতিমা তৈরিতে ব্যস্ত মালাকাররা

news-image

কুড়িগ্রাম প্রতিনিধি : দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কুড়িগ্রামের মালাকাররা। নির্দিষ্ট সময়ে মণ্ডপে মণ্ডপে প্রতিমা সরবরাহ করতে পরিবারের সকলে মিলে দিন-রাতে কাজ করছেন তারা। তবে অন্যান্য বছরের চেয়ে এবার প্রতিমার দাম কম হওয়ায় লাভবান হতে পারবেন না তারা।

জানা গেছে, আগামী ১ অক্টোবর শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ইতিমধ্যে প্রতিটি পূজা মণ্ডপ থেকে প্রতিমার বায়নাও এসেছে মালাকারদের কাছে। সে লক্ষ্যে ৩ মাস আগে থেকেই কাজ শুরু করেছেন তারা। সময় যতই ঘনিয়ে আসছে কুড়িগ্রাম জেলার মালাকার পাড়াগুলোতে চলছে সময়মতো প্রতিমা তৈরি ও সরবরাহের প্রতিযোগিতা।

পেশাদার মালাকাররা জানান, আগে শুধু মালাকারাই প্রতিমা তৈরির কাজ করলেও এবার অপেশাদাররাও এ পেশায় জড়িয়ে প্রতিমা তৈরির কাজ করছেন। এতে করে প্রতিমার দাম নেমে এসেছে অর্ধেকে। তবুও বাপ-দাদার পেশা টিকিয়ে রাখার প্রচেষ্টা তাদের।

রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের বৈদ্দের-বাজার এলাকার প্রতিমা কারিগর তপন চন্দ্র মালাকার বলেন, বাপ-দাদার পেশা আঁকড়ে ধরে আছি। মৃৎশিল্পীদের কেউ খোঁজ খবর নেয় না। প্রতি বছর দুর্গা উৎসব আসলে কয়টা টাকার মুখ দেখি।’

 

‘এ বছর ১০টি প্রতিমা তৈরি করছি। সঠিক সময়ে প্রতিমা ডেলিভারি দিতে স্ত্রী-সন্তান ও দুই-তিন জন স্থানীয় শ্রমিক নিয়ে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় যাচ্ছে।’

কুড়িগ্রাম পূজা উদ্‌যাপন পরিষদ সূত্রে জানা গেছে, আগামী ১ অক্টোবর জেলার ৯ উপজেলায় এ বছর ৫২০টি পূজা মণ্ডপে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। এর মধ্যে সদরে ৭২টি, উলিপুরে ১১৮টি, চিলমারীতে ৩২টি, রৌমারীতে ৮টি, রাজিবপুরে ১টি, নাগেশ্বরীতে ৯০টি, ভূরুঙ্গামারীতে ১৮টি, ফুলবাড়িতে ৬৩টি ও রাজারহাটে ১১২টি। ৫ অক্টোবর দশমীর মধ্যদিয়ে শেষ হবে হিন্দু ধর্মাবলম্বীদের এ শারদীয় উৎসব।

কুড়িগ্রাম পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী রবি বোস বলেন, গত বছর কুড়িগ্রামসহ দেশের কয়েকটি জায়গায় দুর্গা পূজার সময় প্রতিমা ভাঙচুর করা হয়। সেই আশঙ্কায় কেন্দ্রীয় নির্দেশে এবার আমাদের গ্রামের ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলোতে পূজা অনুষ্ঠিত হবে না।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড