,

‘পরকীয়া’র জেরে বরখাস্ত দুই কলেজ শিক্ষক

news-image

নীলফামারী প্রতিনিধি : ‘পরকীয়া’ সম্পর্কের জেরে সাময়িক বরখাস্ত হয়েছেন নীলফামারী সদর উপজেলার চাঁদের হাট ডিগ্রি কলেজের দুই শিক্ষক। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের একটি ভিডিও ভাইরাল হলে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এর ফলে কলেজ কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়। পরর্বতী নিদের্শ না দেওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে বলে জানা গেছে।

সাময়িক বরখাস্ত হওয়া দুজন হলেন চাঁদের হাট ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. আবু হেলাল ও জীববিদ্যা প্রদর্শক মার্জিয়া বেগম। কলেজ সূত্রে জানা যায়, সহকারী অধ্যাপক আবু হেলাল ও জীববিদ্যা প্রদর্শক মার্জিয়া বেগমের মধ্যে সম্পর্কের বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে কানাঘুষা চলছিল। কলেজ কর্তৃপক্ষ এ বিষয়ে তাদের সতর্ক করে দেয়।

সম্প্রতি আবু হেলালের স্ত্রী বিষয়টি জানতে পেরে উপজেলার সৈয়দপুরে মার্জিয়ার বাসায় ছুটে যায়। তিনি সেখানে তাদের দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুজনের একটি ভিডিও ভাইরাল হয়।

চাঁদের হাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. সহিদুল ইসলাম বলেন, ‘নীলফামারী জেলায় আমাদের প্রতিষ্ঠানটির সুনাম রয়েছে। বিষয়টি ক্ষুন্ন হওয়ায় শিক্ষক আবু হেলাল ও মার্জিয়া বেগমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

তবে এ বিষয়ে জানতে চাইলে মো. আবু হেলাল ও মার্জিয়া বেগম দাবি করেন তারা গোপনে বিয়ে করেছেন। তারা আমাদের সময়কে বলেন, ‘আমরা অনেক আগেই বিয়ে করেছি। তবে হেলালের প্রথম স্ত্রী বিষয়টি মানতে পারেননি। ফলে এ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না