,

৪ সন্তান নিয়ে বাড়ি ফিরলেন মৌসুমী

news-image

নিজস্ব প্রতিবেদক : একসঙ্গে চার সন্তানের জন্ম দেওয়া গৃহবধূ মৌসুমী বেগমকে ছাড়পত্র দিয়েছেন চিকিৎসক। নবজাতকরা সুস্থ থাকলেও দুশ্চিন্তার ভাজ পড়েছে মৌসুমী ও তার স্বামী শরিফুল ইসলামের মুখে। বর্তমানে মৌসুমী দিনাজপুরের বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের ভান্ডারা গ্রামে শ্বশুরবাড়িতে রয়েছেন।

গত ৩১ আগস্ট দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিন ছেলে ও এক মেয়ের জন্ম দেন মৌসুমী। গত বৃহস্পতিবার দুপুরে মাসহ তাদের ছাড়পত্র দেন হাসপাতাল কর্তৃপক্ষ।

মৌসুমীর স্বামী শরিফুল ইসলাম বলেন, ‘যখন সন্তানরা হয়, তখন আনন্দে আত্মহারা ছিলাম। কিন্তু গত ৯ দিন ধরে দুশ্চিন্তায় আছি। আমি কৃষক মানুষ। আমার সামান্য পরিমাণ আয়ে সংসার চলে। কেমন করে চার সন্তান লালন-পালনের খরচ বহন করবো, তা ভেবে চিন্তায় রয়েছি।’

মৌসুমী বেগম বলেন, ‘সন্তানদের খরচ নিয়ে আমরা দুশ্চিন্তায় পড়েছি। আল্লাহ আমার সন্তানদের সুস্থ রাখুন, সবার কাছে এই দোয়া চাই। আমার সন্তানদের জন্য সবার সহযোগিতা কামনা করি।’

ভান্ডারা ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন বলেন, ‘ওই পরিবারের বিষয়ে আমি জানি। তাদের জমিজমা তেমন নেই। শুধু ভিটা আছে। সবাই তাদের সহযোগিতা করলে ভালো হতো।’

২০১২ সালে মৌসুমী ও শরিফুলের বিয়ে হয়। বিয়ের এক বছর পর তাদের একটি সন্তান হয়। জন্মের পরপরই সে মারা যায়। এর আট বছর পর গত ৩১ আগস্ট একসঙ্গে চার সন্তানের জন্ম দেন মৌসুমী।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯