,

ইলিয়াস কাঞ্চন এবার ইউটিউবার

news-image

বিনোদন প্রতিবেদক :জনপ্রিয় চিত্রনায়ক ও সংগঠক ইলিয়াস কাঞ্চনকে এবার দেখা ইউটিউবার হিসেবে। না, কোনো অভিনয় বা গল্প কাহিনীতে নয়, পুরোটাই বাস্তব। রাজপথ কাঁপানো এই অভিনেতা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন। এর নাম রেখেছেন ‘ভয়েস অব ইলিয়াস কাঞ্চন’।

চ্যানেলটির কার্যক্রম নিয়ে জানতে চাইলে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘নানা ধরনের বিষয় থাকবে। তবে আপাতত আমি খুব ব্যস্ত। এই ভয়েস অব ইলিয়াস কাঞ্চন নিয়ে কথা বলার মতো সময় নেই।’

এদিকে ইউটিউব চ্যানেলটি ঘেঁটে দেখা যায়, গতকাল মঙ্গলবার একটি ভিডিও আপলোড করেছেন কাঞ্চন। যেখানে তিনি কথা বলেছেন, সিলেটের বন্যাদুর্গতদের নিয়ে।

ভিডিওতে তিনি জানান, তার সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’-এর যেসব শাখা বন্যাদুর্গত এলাকার মধ্যে আছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি তাদের সহযোগিতা করবে। এ ছাড়া তিনি দেশবাসীকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

চ্যানেলটির কার্যক্রম প্রসঙ্গে জানা যায়, এই ইউটিউব চ্যানেলে ইলিয়াস কাঞ্চনের নিয়মিত আপডেট এবং নিরাপদ সড়ক চাই সংগঠনের কর্মসূচিগুলো তুলে ধরা হবে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি