,

টাকা দিয়ে পুরস্কার কিনে নিতে পারবো : আলিয়া

news-image

বিনোদন ডেস্ক : বলিউডে নেপোটিজম বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না আলিয়া ভাটের। বিটাউনে পা রাখার পর থেকেই তাকে বারবার ‘নেপোকিড’ বলে কটাক্ষের শিকার হতে হয়েছে। সম্প্রতি মুক্তি পাওয়া তার নতুন সিনেমা ‘আলফা’ বক্স অফিসে আশানুরূপ সাফল্য পায়নি। আর সিনেমাটির প্রচারণার শুরু থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফের সমালোচনার ঝড় উঠেছে তাকে নিয়ে।

নেটিজেনদের একাংশের দাবি, এই ধরনের অ্যাকশন ঘরানার চরিত্রে আলিয়া একেবারেই বেমানান। তার পরিবর্তে প্রিয়াঙ্কা চোপড়া কিংবা দীপিকা পাড়ুকোনের মতো অভিনেত্রীদের কাস্ট করা উচিত ছিল বলে মত দিয়েছেন অনেকে।

ক্যারিয়ারে এর আগেও বহুবার ট্রলের মুখোমুখি হলেও এবার আর চুপ থাকেননি আলিয়া। সমালোচকদের তীব্র আক্রমণ দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো মেজাজ হারিয়েছেন এই বলিউড অভিনেত্রী।

সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক পোস্টে ক্ষোভ উগরে দিয়ে আলিয়া ভাট লিখেছেন, ‘আমার সিনেমাকে ফ্লপ বলে কাটাছেঁড়া করার কে তোমরা? আমি টাকা দিয়ে যেভাবে হোক ঠিক পুরস্কার কিনে নিতে পারব। তোমাদের কী হবে তাহলে?’

একই পোস্টে আলিয়া আরও যোগ করেন, ‘আমি তো ‘তুম্বড় ২’-তে অভিনয়ের সুযোগ পেলাম, তোমরা কী পেলে? কোনো নারীর সাফল্য আপনাদের সহ্য হয় না বলুন? করণ জোহরের হাত রয়েছে। কারও বাবার ক্ষমতা নেই, আমার ক্ষতি করার।’

সাধারণত ট্রল বা সমালোচনাকে হেসেই উড়িয়ে দেন আলিয়া। তবে এবার তার এমন বিস্ফোরক মন্তব্য নেটিজেনদের মাঝে নতুন করে তোলপাড় সৃষ্টি করেছে। বলিপাড়ার অনেকেই মনে করছেন, লাগাতার ট্রলিং ও ব্যক্তিগত আক্রমণের জেরেই এবার আর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেননি আলিয়া।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে