,

আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক : তিশা

news-image

বিনোদন ডেস্ক : শোবিজ তারকাদের ফুটবল প্রীতি আর প্রিয় দলের জয়-পরাজয় নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। ফুটবল উন্মাদনায় যখন মেতে থাকেন শোবিজ অঙ্গনের তারকারা, তখন ব্যতিক্রমী এক মন্তব্য করে আলোচনায় এলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।

আর্জেন্টিনা দলের একনিষ্ঠ সমর্থক হলেও, প্রিয় দলের জয়ের সাথে নিজের ব্যক্তিগত জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে মেলাতে নারাজ এই অভিনেত্রী। তিনি জানান, ফুটবল দলের জয়-পরাজয়ের ওপর তার বিয়ের মতো জীবনের বড় কোনো সিদ্ধান্ত নির্ভর করে না।

তানজিন তিশার কথায়, ‘এখন মানুষ আমাকে বলতে পারে আমি আর্জেন্টিনা, আর্জেন্টিনা জিতে গেছে। ইভেন আমি জার্সি পরে কোনো ছবিও দেয়নি। আমি অজস্রবার বলেছি আমি আর্জেন্টিনা কারণ আমার বাবা আর্জেন্টিনা ছিল তাই আমি আর্জেন্টিনা।’

এদিকে ফুটবল বিশ্বকাপ বা বড় কোনো টুর্নামেন্টে প্রিয় দল চ্যাম্পিয়ন হলে তারকাদের অনেকেই নানা রকম অদ্ভুত প্রতিশ্রুতি দিয়ে বসেন। কেউ বলেন জার্সি পরে ঘুরবেন, কেউ বা দেন অন্য কোনো চমকপ্রদ ঘোষণা। সেই সূত্র ধরেই এই অভিনেত্রীকে প্রশ্ন করা হয়েছিল—আর্জেন্টিনা যদি জিতে, তাহলে কি তিনি বিয়ে করবেন?

ভক্ত ও দর্শকদের এমন কৌতুহলী প্রশ্নের জবাবে কিছুটা বিস্ময় প্রকাশ করে তানজিন তিশা সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক।’

প্রসঙ্গত, পরীমণি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বলেছিলেন যে, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আরেকটা বিয়ে করব।’ এরপর থেকেই বিয়ের বিষয়টি নিয়ে নেটিজেনদের মাঝে বেশ চর্চা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও পৃথক ভূমি কমিশন গঠনের দাবি :সিডিএ

সিলেট জুড়ে বিষধর সাপ গুলো জঙ্গল ছেড়ে লোকালয়ে আশ্রয় খুঁজছে

নবীনগরে  আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে ফের দুই পক্ষের রক্তক্ষয়ী  সংঘর্ষে  : অর্ধশতাধিক আহত

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আটক ৬

নবীনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

বুবলীর সিনেমায় ফেরার প্রস্তুতি

রাষ্ট্রপতি ভোটে দলীয় সিদ্ধান্ত অমান্য করলে এমপি পদ হারাবেন: চিফ হুইপ

সাহাবুদ্দিনসহ ২০ জনের মামলার প্রতিবেদন ২৭ অক্টোবর

বিএসএফের হাতে বাংলাদেশি কৃষক আটক, জবাবে দুই ভারতীয়কে ধরে স্থানীয়রা

‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে জল্পনার কিছু নেই: তথ্য উপদেষ্টা

সিরিয়ায় বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সাকিব ভালো খেলোয়াড়, তবে মানুষ হিসেবে পচে গেছেন: উপদেষ্টা