,

হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থানে ইরান

news-image

অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ইরান। দেশটি জানিয়েছে, নির্ধারিত শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ পুনরায় খুলে দেওয়া হবে না।

বৃহস্পতিবার ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহর নিউজের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে আনাদোলু। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামি-নিয়া বলেন, হরমুজ প্রণালিতে ইরানের কর্তৃত্ব ও নিয়ম কার্যকরভাবে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এটি চালুর কোনো পরিকল্পনা নেই।

তার ভাষ্য, যুক্তরাষ্ট্রকে পূর্বের শান্তি কাঠামোর শর্ত মেনে চলার পাশাপাশি ইরানের বিরুদ্ধে সব ধরনের বিরূপ কার্যক্রম বন্ধ করতে হবে। একই সঙ্গে হরমুজ প্রণালি ব্যবহারের ক্ষেত্রে তেহরানের নির্ধারিত নিয়ম অনুসরণ করতে হবে।

মোহাম্মদ আকরামি-নিয়া আরও বলেন, সামরিক চাপ বা হামলার মাধ্যমে ইরানকে এই নৌপথ খুলতে বাধ্য করা সম্ভব নয়।

এদিকে ইরানের বিভিন্ন এলাকায় নতুন করে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের জন্য সম্ভাব্য হুমকি সৃষ্টি করতে পারে—এমন কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে।

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। পাকিস্তানের মধ্যস্থতায় সমঝোতার চেষ্টা চললেও পাল্টাপাল্টি সামরিক হামলা অব্যাহত রয়েছে। একদিকে ইরান আঞ্চলিক মার্কিন ঘাঁটিতে হামলার দাবি করছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রও তাদের সামরিক অভিযান অব্যাহত রেখেছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র