,

সুষম উন্নয়ন ও জবাবদিহির আহ্বান বিরোধীদলীয় নেতার

news-image

অনলাইন ডেস্ক : জাতীয় সংসদকে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলনের স্থান হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান। তিনি বলেন, জনগণের আস্থা ফিরিয়ে আনতে সংসদের কার্যকর ভূমিকা নিশ্চিত করা জরুরি।

বুধবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি স্পিকারের নিরপেক্ষ ও আরও শক্তিশালী ভূমিকার প্রত্যাশা করেন। একই সঙ্গে রাষ্ট্রীয় অর্থের অপচয় রোধ, সুষম উন্নয়ন নিশ্চিত এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সরকারের কার্যকর উদ্যোগের আহ্বান জানান।

বাজেট ও গুরুত্বপূর্ণ বিল পাসের প্রসঙ্গ তুলে বিরোধীদলীয় নেতা বলেন, সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ বিল নিয়ে বিরোধী দলের বিস্তারিত আলোচনা ও মতামত দেওয়ার পর্যাপ্ত সুযোগ ছিল না। ভবিষ্যতে সংসদে সব দলের সদস্যদের কার্যকরভাবে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার দাবি জানান তিনি।

সাম্প্রতিক বন্যা, ভূমিধস ও পানিতে ডুবে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। বিশেষ করে চট্টগ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে নিহতদের পরিবারকে বিশেষ আর্থিক সহায়তা দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর প্রতি।

রাজধানী ঢাকার জলাবদ্ধতা সমস্যার কথাও তুলে ধরেন ড. শফিকুর রহমান। তিনি বলেন, সামান্য বৃষ্টিতেই রাজধানীর বিভিন্ন এলাকা ড্রেনের পানিতে তলিয়ে যায়, যা জনস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি তৈরি করছে। দূষিত পানি অনেক সময় সুপেয় পানির সঙ্গেও মিশে যাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

জুলাই বিপ্লব ও ছাত্র-জনতার অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে জুলাই স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান বিরোধীদলীয় নেতা।

এছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কাজের স্বীকৃতি হিসেবে নিয়ম অনুযায়ী এক মাসের মূল বেতনের সমপরিমাণ বিশেষ প্রণোদনা বা বোনাস দেওয়ার দাবি জানান তিনি।

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়