,

বিচ্ছেদের পর গোপন প্রেমের গুঞ্জন মৌনীর

news-image

বিনোদন ডেস্ক : বলিউড থেকে টেলিভিশন— টলিপাড়ার অন্যতম চর্চিত নাম এখন মৌনী রায়। কখনো অভিনেত্রী দিশা পটানীর সঙ্গে গভীর বন্ধুত্ব নিয়ে খবরের শিরোনামে এসেছেন এই ‘নাগিন’ খ্যাত তারকা। তবে এবার আর বিচ্ছেদ নয়, বরং অভিনেতা অর্জুন বিজলানীর সঙ্গে মৌনীর নাম জড়িয়ে শুরু হয়েছে নতুন এক গুঞ্জন।

আর তাতেই ভীষণ চটেছেন মৌনীর ঘনিষ্ঠ বান্ধবী তথা ছোট পর্দার আরেক জনপ্রিয় অভিনেত্রী ক্রিস্টল ডি’সুজা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পাপারাজ্জি পেজ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়।

সেখানে দাবি করা হয়, স্বামী সূরজ নাম্বিয়ারের সঙ্গে মৌনীর বিচ্ছেদের পর নাকি অর্জুনের সঙ্গে গোপনে সম্পর্কে জড়িয়েছেন তিনি। এই পোস্টের বিরুদ্ধেই এবার সপাটে গর্জে উঠেছেন ক্রিস্টল। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, মুম্বাইয়ের একটি রেস্টুরেন্ট থেকে বান্ধবী অনুষা দান্ডেকরের সঙ্গে বের হয়ে আসছেন মৌনী রায়।

এর কিছুক্ষণ পরই একই রেস্টুরেন্ট থেকে বের হতে দেখা যায় অর্জুন বিজলানীকে। আর এই সাধারণ একটি ঘটনাকে কেন্দ্র করেই ভিডিওর ক্যাপশনে লেখা হয়, ‘বিচ্ছেদের পরে কি গোপনে প্রেম করছেন অর্জুন ও মৌনী?’

এই পোস্টটি নজরে আসতেই নিজের ক্ষোভ আর চেপে রাখতে পারেননি ক্রিস্টল। কমেন্ট বক্সে কড়া ভাষায় তিনি লেখেন, ‘এসব কী আজেবাজে কথা! শুধু ভিউজ় পাওয়ার জন্য আপনারা যা খুশি পোস্ট করছেন।’

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মৌনী এবং অর্জুনের বন্ধুত্ব দীর্ঘদিনের ও বেশ গভীর। একতা কাপুরের জনপ্রিয় ধারাবাহিক ‘নাগিন’-এ একসঙ্গে কাজ করার সময় থেকেই এই বন্ধুত্বের সূত্রপাত। দীর্ঘ সময় ধরে ব্যক্তিগত ও পেশাগত উভয় ক্ষেত্রেই একে অপরের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন তারা। এমনকি অর্জুনের স্ত্রী নেহার সঙ্গেও মৌনীর চমৎকার সম্পর্ক রয়েছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে