,

ফাইনালের আগে স্পেনের জন্য বড় দুঃসংবাদ

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফাইনালের আগে স্পেন শিবিরে দেখা দিয়েছে বড় দুশ্চিন্তা। দলের অন্যতম সেরা খেলোয়াড় লামিনে ইয়ামাল চোটে পড়েছেন। তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে, ফলে ফাইনালের আগে স্পেন টিম ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

বিশ্বকাপের ফাইনালে আগামী ২০ জুলাই নিউইয়র্কে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে স্পেন। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের মাত্র তিন দিন আগে দলের নিয়মিত অনুশীলনে দেখা যায়নি ১৯ বছর বয়সী এই তারকা উইঙ্গারকে। শুধু তাই নয়, ইয়ামালের বাঁ উরুতে ব্যান্ডেজও দেখা গেছে। যা স্পেন শিবিরে নতুন করে শঙ্কা তৈরি করেছে।

স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, আজ অনুশীলনে সতীর্থদের সঙ্গে অংশ নেননি তিনি। আলাদাভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। তার শারীরিক অবস্থা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে মেডিকেল টিম। তবে এখন পর্যন্ত স্পেন ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে ইয়ামালের ইনজুরির বিস্তারিত জানায়নি।

চলতি বিশ্বকাপে স্পেনের আক্রমণভাগের অন্যতম প্রধান অস্ত্র ইয়ামাল। গতি, ড্রিবলিং এবং সুযোগ তৈরি করার অসাধারণ দক্ষতায় প্রতিপক্ষ রক্ষণকে বারবার পরীক্ষায় ফেলেছেন তিনি। ফলে ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তার অনুপস্থিতি বা শতভাগ ফিট না থাকা স্পেনের জন্য বড় ধাক্কা হতে পারে।

তাই বিশ্বকাপ ফাইনালের আগে স্পেন শিবিরে সবচেয়ে বড় প্রশ্ন এখন—ফাইনালে কি শতভাগ ফিট ইয়ামালকে পাওয়া যাবে?

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে