,

পর্দার বাইরে জীবন খুব সাধারণ: স্পর্শিয়া

news-image

অনলাইন ডেস্ক : অভিনয়জীবনে নানা চরিত্রে দেখা গেলেও ব্যক্তিগত জীবনে নিজেকে খুব সাধারণ মানুষ হিসেবেই দেখতে পছন্দ করেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। তিনি জানিয়েছেন, কাজ আর বাসা—এই দুই নিয়েই তার বর্তমান জীবন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে স্পর্শিয়া বলেন, নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’ সিনেমাটি পরপর দুটি উৎসবে পুরস্কার পাওয়ায় তিনি ভীষণ আনন্দিত। তার মতে, একজন শিল্পীর কাছে প্রতিটি কাজই সন্তানের মতো। দীর্ঘ অপেক্ষার পর সিনেমাটি দর্শকের সামনে আসা এবং স্বীকৃতি পাওয়া পুরো দলের জন্যই বড় অর্জন।

‘মানুষের বাগান’ সিনেমার গল্প প্রসঙ্গে তিনি বলেন, ছবিটিতে নানা শ্রেণি-পেশার মানুষের জীবন, অনুভূতি ও সম্পর্কের গল্প তুলে ধরা হয়েছে। অসংখ্য মানুষের বৈচিত্র্যময় জীবন নিয়েই তৈরি হয়েছে এই ‘মানুষের বাগান’।

নির্মাতা নূরুল আলম আতিকের সঙ্গে কাজের অভিজ্ঞতা সম্পর্কে স্পর্শিয়া বলেন, দীর্ঘদিনের ইচ্ছা ছিল তার পরিচালনায় কাজ করার। অবশেষে সেই সুযোগ পাওয়া তার জন্য সৌভাগ্যের বিষয়। তিনি নির্মাতার কাজের পাশাপাশি ব্যক্তিত্বেরও প্রশংসা করেন।

ঈদের নাটক ‘দ্য ফ্যামিলি’ দর্শকের কাছ থেকে ভালো সাড়া পাওয়া প্রসঙ্গে অভিনেত্রী বলেন, একজন শিল্পীর জন্য নিজের কাজ দর্শকের ভালোবাসা পাওয়া অনেক আনন্দের। পারিবারিক গল্পের প্রতি দর্শকের আগ্রহ নতুন কিছু নয় বলেও মন্তব্য করেন তিনি।

স্পর্শিয়ার মতে, পরিবার মানুষের সবচেয়ে কাছের জায়গা। তাই শুধু বাংলাদেশ নয়, বিশ্বের সবখানেই পারিবারিক গল্পের নাটক ও সিনেমা দর্শকের কাছে জনপ্রিয়।

সহশিল্পীদের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি বলেন, ইরফান সাজ্জাদের সঙ্গে দীর্ঘ বিরতির পর আবার কাজ করেছেন। তার মতে, একজন শিল্পীর ভালো অভিনয়ের পাশাপাশি ভালো মানুষ হওয়াটাও গুরুত্বপূর্ণ।

নিজের ব্যক্তিগত জীবন নিয়ে স্পর্শিয়া বলেন, শুটিং আর বাসা—এ নিয়েই তার ব্যস্ততা। কাজ শেষে সরাসরি বাসায় ফিরে যান তিনি। আলাদা করে আড্ডা বা সামাজিক ব্যস্ততার চেয়ে নিজের কাজকেই বেশি গুরুত্ব দেন।

জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ তার উপস্থিতি নিয়েও তিনি জানান, সিরিজটির সঙ্গে তিনি এখনো যুক্ত আছেন এবং চলমান সিজনে দর্শকরা তাকে দেখতে পাবেন।

নতুন সিনেমার বিষয়ে স্পর্শিয়া জানান, আপাতত নতুন কোনো চলচ্চিত্রে কাজ করছেন না। নতুন কোনো কাজ শুরু হলে দর্শকদের জানাবেন তিনি।

এ জাতীয় আরও খবর

সাভারে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী

থাইল্যান্ডে দুর্ঘটনায় আহত খায়রুল বাসার

আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও পৃথক ভূমি কমিশন গঠনের দাবি :সিডিএ

সিলেট জুড়ে বিষধর সাপ গুলো জঙ্গল ছেড়ে লোকালয়ে আশ্রয় খুঁজছে

নবীনগরে  আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে ফের দুই পক্ষের রক্তক্ষয়ী  সংঘর্ষে  : অর্ধশতাধিক আহত

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আটক ৬

নবীনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

বুবলীর সিনেমায় ফেরার প্রস্তুতি

রাষ্ট্রপতি ভোটে দলীয় সিদ্ধান্ত অমান্য করলে এমপি পদ হারাবেন: চিফ হুইপ

সাহাবুদ্দিনসহ ২০ জনের মামলার প্রতিবেদন ২৭ অক্টোবর