,

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই সাংবাদিকের

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর উত্তরা এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে উত্তরা পশ্চিম থানার রাজলক্ষ্মী মার্কেটের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. সাকিবুল হাসান (৪০) ও রবিউল আলম রাজু (৫০)। তারা দুজনই মোটরসাইকেলে ছিলেন।

পুলিশ জানায়, উত্তরা প্রেসক্লাবে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে মোটরসাইকেলে করে ৩ নম্বর সেক্টর থেকে আব্দুল্লাহপুরের দিকে যাচ্ছিলেন তারা। মহাসড়কে ওঠার সময় অজ্ঞাত একটি গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে তারা রাস্তায় ছিটকে পড়েন।

পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে প্রথমে মা ও শিশু হাসপাতালে নেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহত সাকিবুল হাসান ভোলা জেলার দৌলতখান উপজেলার কলেজ রোড চর বড় লামছি গ্রামের মো. নুর ইসলামের ছেলে। তিনি দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকায় সাংবাদিকতা করতেন।

অন্যদিকে রবিউল আলম রাজু গোপালগঞ্জ সদর উপজেলার নিজরা মধ্যপাড়া গ্রামের মো. শিহাব উদ্দিন মোল্লার ছেলে। তিনি দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক ছিলেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়