,

কেবল লিপস্টিক দিয়েই হোক সম্পূর্ণ সাজ!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মেকআপ করতে পছন্দ করেন না? তবে চোখে ঘন কাজলের সঙ্গে ঠোঁটে লিপস্টিক কিন্তু দিতেই হবে। জানেন কি শুধু লিপস্টিক দিয়েই হতে পারে দারুণ মেকআপ? ঠোঁটেই নয়, বিভিন্ন প্রসাধনী বদলে কেবল লিপস্টিক ব্যবহার করেই সারতে পারেন সম্পূর্ণ সাজ! ভাবছেন কীভাবে?

ব্লাশ হিসেবে: ব্লাশ হিসেবে লিপস্টিক ব্যবহার করতেই পারেন। ভাল করে ব্লেন্ড করলে পাউডার ব্লাশের থেকে লিপস্টিক ব্যবহার করলে দেখতে অনেক বেশি ভাল লাগে। আবার অনেক ক্ষণস্থায়ীও হয়।

লিপ গ্লস: অনেক সময় লিপস্টিক ভেঙে যায় কিংবা গলে যায়। তখন আর ব্যবহার করা যায় না। সে ক্ষেত্রে গ্লস হিসেবেও ব্যবহার করতে পারেন লিপস্টিক। খাপ থেকে লিপস্টিক বের করে পেট্রোলিয়াম জেলির সঙ্গে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ গ্লস।

আইশ্যাডো: ব্লাশারের মতোই আইশ্যাডো হিসেবেও লিপস্টিক ব্যবহার করাই যায়। প্রথমে ন্যুড শেডের লিপস্টিক দিয়ে বেসটা করে নিন। এরপর পছন্দের রঙের লিপস্টিক দিয়ে আইশ্যাডো লাগান। ঠিক মনে হবে আপনি ক্রিম আইশ্যাডো ব্যবহার করেছেন।

কনট্যুর ও হাইলাইটার: গাঢ় বাদামি বা কফি রঙের লিপস্টিক কনট্যুরিং ও হাইলাইট করার জন্য ব্যবহার করুন। নাক, চোয়ালের হাড়, কপালে গাঢ় রঙের লিপস্টিক লাগিয়ে মেক আপ ব্লেন্ডারের সাহায্যে ত্বকের সঙ্গে মিশিয়ে নিন।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর