,

রান্নাঘরের তেল চিটচিটে টাইলস পরিষ্কার করবেন যেভাবে

news-image

অনলাইন ডেস্ক : আমরা প্রত্যেকেই নিয়মিত বাড়িঘর পরিষ্কার করে থাকি। কিন্তু রান্নাঘর সাধারণত নিয়মিত পরিষ্কার হয় না। এর ফলে ধোঁয়া, তরকারির ঝোল, মশলা, তেল, ভাতের মাড় সব গ্যাসের আশেপাশে ওবং কিচেনের টাইলস-এ জমতে থাকে। ওই দাগ জমতে জমতে শক্ত হয়ে গেলে তা ওঠানো মুশকিল হয়ে পড়ে। ফলে রান্নাঘরের সৌন্দর্যও কমে যায়। আসুন এবার জেনে নেওয়া যাক এমন কিছু সহজ ঘরোয়া পদ্ধতি, যার মাধ্যমে আপনি রান্নাঘর বা রান্নাঘরের টাইলসে জমে থাকা ময়লা সহজেই দূর করতে পারবেন।

ভিনেগার মিশ্রণ

দুই কাপ ভিনেগার এবং দুই কাপ পানি ভালো করে মিশিয়ে নিন। এবার এটি একটি স্প্রে বোতলে ভরে তা রান্নাঘরের টাইলসে ছিটিয়ে দিন। তারপর মাইক্রো ফাইবার কাপড়ের সাহায্যে এটি পরিষ্কার করুন।

ব্লিচ

ব্লিচের সঙ্গে পানি মিশিয়ে তা দিয়ে টাইলসে ঘষুন। ব্লিচ ব্যবহার করার সময় গ্লাভস অবশ্যই পরবেন। এর পরে শুকনো কাপড় দিয়ে টাইলস মুছে নিন।

বেকিং সোডা

বেকিং সোডার সঙ্গে পানি মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করে নিন। এবার এটি দাগযুক্ত জায়গায় লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন। ভেজা কাপড় দিয়েও এটি মুছতে পারেন। এ ছাড়া আপনি চাইলে টুথ ব্রাশ দিয়েও ঘষে পরিষ্কার করতে পারেন।

বরফ

রান্নাঘরের সিঙ্ক বা অন্য কোনো অংশ থেকে যদি আঁশটে গন্ধ বের হয়, তাহলে সেই জায়গায় লেবুর রস আর বরফ দিয়ে ঘষে ফেলুন। এ ছাড়া ভিনেগার জমিয়ে বরফ তৈরি করেও ব্যবহার করতে পারেন।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর