বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় টাকার জন্য ভাতিজার হামলায় চাচা নিহত, ভাতিজাসহ আটক ২

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার পৌর শহরের পারিবারিক কলহের জের ধরে ভাতিজার হাতে চাচা খুন হয়েছে। পুলিশ অভিযুক্ত মনিরসহ তার স্ত্রীকে আটক করেছে। সোমবার( ৩০ই নভেম্বর) রাত ৮টার দিকে হাজী আব্দুল মালেক(৮০) নামের চাচাকে খুনের ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক ব্রাহ্মণবাড়িয়া  পূর্বমেড্ডা  মৃত কাসেম আলীর ছেলে৷ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে এশার নামাযের পর বাড়িতে যাওয়ার পথিপথে তার ভাতিজা মনির মিয়া অতর্কিত হামলা করেন। তখন পরিবারের লোকজন ছুটে এসে আব্দুল মালেককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক  তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের সদস্যরা জানান, গত ৩ বছর আগে তাদের চাচাতো ভাই মনিরের কাছ থেকে ব্যবসার জন্য লাভের উপরে ১লক্ষ টাকা নেওয়া হয়। তারপর প্রতিমাসে লভ্যাংশের টাকা নিয়মিত দিয়ে  আসছিলেন তারা। আগামীকাল সুদের বাকি বিশ হাজার টাকা দেওয়ার তারিখ ছিল। কিন্তু টাকা ম্যানেজ করার পরও তার আব্দুল মালেককে মারধর করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, এ ঘটনায় অভিযুক্ত মনিরসহ দুইজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ উদ্ধারের পর মর্গে পাঠানো হয়েছে। তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা

কুয়েত ও বাহরাইনে ইরানি হামলার পর বাজল সতর্ক সাইরেন

মেট্রোরেলের বিজ্ঞাপন আয় নিয়ে কর জটিলতা কাটাতে চিঠি

আন্দোলনের আশঙ্কায় এইচএসসি কেন্দ্রে অভিভাবকদের ভিড়

দেশকে সবুজ করতে শিশুদের গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

স্পেনের শিরোপা স্বপ্নে ‘তিন অভিশাপের’ হিসাব

বন্যার্তদের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব: ত্রাণমন্ত্রী

ট্রাম্পকে নতুন চাপে ফেলছে ইরানের কৌশল

দরপত্র ছাড়া ১৫ লাখ টন ডিজেল আমদানির উদ্যোগ

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

দুর্গতদের পাশে সরকার, সহায়তা অব্যাহত: প্রতিমন্ত্রী

মানবপাচার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী