শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যেভাবে ফল-সবজি ভাইরাসমুক্ত করবেন

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে কুপোকাত সারা বিশ্ব। বাজার থেকে কেনা তরতাজা সবজি বা ফলমূল থেকেও ছড়াতে পারে এই ভাইরাস। কেননা আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশি লেগে থাকতে পারে এতে। তাই ফলমূল বা শাকসবজিকে ভাইরাসমুক্ত রাখার চেষ্টা করতে হবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র এক ফিচার প্রতিবেদনে সবজি ও ফলমূল কীভাবে ভাইরাসামুক্ত করা যায় তার কিছু উপায় জানানো হয়েছে। চলুন এ পদ্ধতিগুলো জেনে নেওয়া যাক…

আগে নিজের হাত ধুয়ে নিন

শাক-সবজি ধোয়ার আগে অবশ্যই সাবান দিয়ে ভালোভাবে ২০ সেকেন্ড হাত পরিষ্কার করে নিন। এরপর ফল ও সবজি ধুয়ে নিন।

পানির নিচে রেখে ধুতে হবে

বাজার থেকে কেনা সমস্ত ফল এবং শাকসবজি পানিতে ডুবিয়ে হাত দিয়ে ঘষে পরিষ্কার করে নিন।

সাবান ব্যবহার করবেন না

সবজি বা ফলমূল ধুতে সাবান বা ডিটারজেন্ট ব্যবহার করবেন না। শুধু পানি দিয়েই এগুলো ধুয়ে নিন। ফল বা সবজিতে পচা অংশ থাকলে বা দাগ ধরা থাকলে সেই অংশ কেটে বাদ দিন।

ব্রাশ বা স্পঞ্জ ব্যবহার করতে পারেন

আলু বা গাজরের ময়লা পরিষ্কার করতে ব্রাশ বা স্পঞ্জ ব্যবহার করতে পারেন। এমন অন্যান্য শক্ত সবজি পরিষ্কার করতেও ব্রাশ বা স্পঞ্জ ব্যবহার করতে পারেন।

পাতাযুক্ত সবজি

পাতাযুক্ত সবজি এক বাটি ঠাণ্ডা পানিতে রাখতে হবে। বাড়তি পাতা সরিয়ে কাগজের তোয়ালে দিয়ে মুছে রাখলে ভালো থাকে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দেওয়া নির্দেশনা অনুযায়ী, কাঁচা এবং রান্না করা খাবার আলাদা রাখুন। বিশেষ করে কাঁচা মাংস এবং তাজা পণ্য। এ ছাড়াও সুস্থ থাকতে প্রতিদিন কম করে ৪০০ গ্রাম ফল এবং শাকসবজি খান।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ