সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় কৃষিতে আধুনিকায়নের ছোঁয়া, কমবে উৎপাদন খরচ

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : কৃষকদের ন্যায্যমূল্য প্রাপ্তিসহ চাষাবাদে উৎসাহ যোগাতে ব্রাহ্মণবাড়িয়ায় জমি চাষাবাদ পদ্ধতিতে নেয়া হয়েছে আধুনিকায়নের উদ্যোগ। চারা উৎপাদন থেকে শুরু করে ধান রোপন ও কর্তন সবই হবে যান্ত্রিক পদ্ধতিতে। পরীক্ষামূলকভাবে এটি সফল হলে পর্যায়ক্রমে তা আরো সম্প্রসারণ করা হবে। নতুন এ পদ্ধতিতে ট্রের মাধ্যমে মেটস পদ্ধতিতে বীজতলা তৈরী করে উৎপাদিত চারা রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে জমিতে রোপন করা হচ্ছে। এতে কমছে কৃষকের সময় ও উৎপাদন ব্যয়।

কৃষি শ্রমিকের অভাব ও ধানের ন্যায্যমূল্য না পাওয়ায় ধান উৎপাদনে কৃষকের আগ্রহ দিন দিন কমছে। তাই কৃষি ও কৃষকদের স্বার্থ বিবেচনা করে কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে সমকালীন যান্ত্রিক পদ্ধতিতে চাষাবাদের জন্য ১২ টি জেলায় পরীক্ষামূলকভাবে আধুনিক পদ্ধতিতে চাষাবাদের উদ্যোগ নেয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মজলিশপুরে ৬০ বিঘা জমিতে ২৫ জন কৃষককে সংগঠিত করে কার্যক্রম শুরু করা হয়েছে। এই পদ্ধতিতে জমি ছাড়াও বাড়ির ছাদেও ধানের চারা উৎপাদন সম্ভব। বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগেও ধানের চারা উৎপাদনে কোন প্রভাব পড়বে না। মেটস পদ্ধতিতে উৎপাদিত এসব চারা রাইস প্লান্টারের মাধ্যমে স্বল্প সময় ও খরচে জমিতে রোপন করা সম্ভব। এতে করে প্রতিবিঘা জমিতে উৎপাদন খরচ কমবে প্রায় সাড়ে ৪ হাজার টাকা। কৃষি বিভাগ জানিয়েছে, আধুনিক চাষাবাদে কৃষকদের উদ্ধুদ্ধ করতে সরকার বিভিন্ন কৃষি যন্ত্রের উপর ৭০ শতাংশ ভর্তুকিতর দিচ্ছে। সনাতন পদ্ধতির চারা জমিতে রোপনের ক্ষেত্রে ৪৫ দিনের মত সময় লাগলেও, আধুনিক পদ্ধতিতে উৎপাদিত এসব চারা ২০ দিনের মধ্যেই জমিতে রোপন করা যাবে।

পাশাপাশি কম জায়গায় বেশী চারা উৎপাদন সম্ভব। নতুন এই পদ্ধতিতে ২০ শতাংশ জমিতেই ৭০ শতাংশ জমির চারা উৎপাদন সম্ভব। এতে এক বিঘা জমিতে ধানের চারা রোপন করতে ৪ জন শ্রমিকের প্রয়োজন হলেও রাইসপ্লান্টারের মাধ্যমে মাত্র ২০ মিনিটে এক বিঘা জমিতে চারা রোপন করা যাবে। ব্রাহ্মণবাড়িয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচারক মোঃ আবু নাছের বলেন, পদ্ধতিটি সফল হলে সবকটি উপজেলাকে এর আওতায় আনার পাশাপাশি ধান উৎপাদনে কৃষকদের আগ্রহ বাড়বে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা ।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী