,

৮ কেজি ওজনের কিডনি অপসারণ

news-image

অনলাইন ডেস্ক : ভারতের চিকিৎসকরা একজন রোগীর দেহ থেকে অস্ত্রোপচারের মাধ্যমে ৭.৪ কেজি ওজনের একটি কিডনি অপসারণ করেছে। ধারণা করা হচ্ছে, ভারতে এটিই সর্বোচ্চ ওজনের কিডনি।

সোমবার দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে দুই ঘণ্টাব্যাপী অস্ত্রোপচারটি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস বলছে, এর আগে ২০১৭ সালে ৪ দশমিক ২৫ কেজি ওজনের একটি কিডনি অপসারণ করেছিলেন চিকিৎসক। দিল্লির হাসপাতালে অপসারণ করা কিডনির ওজন এর চেয়েও বেশি হওয়ায় গিনেস বুক কর্তৃপক্ষের কাছে আবেদন করার কথা ভাবছেন সেখানকার চিকিৎসকেরা।
সাধারণত মানব দেহে একটি কিডনির ওজন হয় ১২০ থেকে ১৫০ গ্রাম। এ রোগী এক ধরনের কিডনি রোগে ভুগছিলেন, যার মাধ্যমে সমগ্র কিডনিতে সিস্ট তৈরি হচ্ছিল।

অস্ত্রোপচারের সাথে জড়িত এক চিকিৎসক জানিয়েছেন, এ ধরনের রোগে যারা ভুক্তভোগী তাদের কিডনির আকার বড় থাকে।

হাসপাতালের চিকিৎসক সাচিন কাঠুরিয়া বলেছেন, রোগীর কিডনিতে সংক্রমণ এবং অভ্যন্তরীণ রক্তপাত হচ্ছিল। সেজন্যই কিডনি অপসারণ করা হয়েছে। অন্যথায় কিডনি অপসারণের প্রয়োজন হতো না বলে সেই চিকিৎসক জানিয়েছেন।

“এ রোগীর একটি খারাপ ইনফেকশন হয়েছিল যেটি অ্যান্টিবায়োটিকে কাজ করছিল না। তাছাড়া কিডনির আকার অনেক বড় হওয়ায় তার শ্বাস-প্রশ্বাসে সমস্যা হচ্ছিল। সেজন্য এটি অপসারণ না করে আমাদের উপায় ছিল না,” বলছিলেন চিকিৎসক সাচিন কাঠুরিয়া।

তিনি বলেন, অপারেশনের সময় চিকিৎসকরা ধারণা করেছিলেন যে কিডনির আকার বড় হবে। কিন্তু এতো বড় কিডনি তাদের বিস্মিত করেছে। তার আরেকটি কিডনি আরু বড়।

তিনি বলেন, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী সর্বোচ্চ ওজনের কিডনি ৪.৫ কেজি। যদিও ইউরোলজির বিভিন্ন জার্নালে এর চেয়ে বড় আকারের কিডনির রেকর্ড আছে। আমেরিকায় ৯ কেজি এবং নেদারল্যান্ডসে ৮.৭ কেজি ওজনের কিডনি পাওয়া গেছে। সূত্র : বিবিসি

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ