সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যা করবেন দাম্পত্য সম্পর্ক ভালো রাখতে

news-image

অনলাইন ডেস্ক : অনেকে মনে করেন বিয়ের পরে সুখ চলে যায়। কিন্তু এই ধারণাটি সম্পূর্ণ মিথ্যা। শুধুমাত্র দুজন দুজনকে বোঝার ব্যাপার মাত্র। টাকা-পয়সা, সৌন্দর্য বিবাহিত জীবনকে সুখী করতে পারে না।

দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন আন্তরিকতা। বিনীত, নমনীয়, বিশ্বাসযোগ্য, ভালো স্বভাব, সহযোগী মনোভাবাপন্ন, ক্ষমাশীল, উদার ও ধৈর্যশীল গুণগুলো সংসার টিকিয়ে রাখতে সাহয্যে করে।

বিশেষজ্ঞেরা বলেন, এসব ছাড়াও সব বাঁধা দূর করে সম্পর্কটি সুন্দর রাখতে সাহায্য নিতে পারেন আর্ট থেরাপি। আর্ট বা শিল্পের মধ্যে একটা আশ্চর্য থেরাপিউটিক ক্ষমতা রয়েছে। রং-তুলি দিয়ে ইচ্ছেমতো টান, খাতার পাতায় ড্রয়িং করার মতো কাজগুলো করলে একদিকে যেমন মনের উপর থেকে চাপ কাটবে, তেমনি দু’জনে পরস্পরের কাছাকাছি আসতে পারবেন।

পেশাদার আর্ট থেরাপিস্টের উপস্থিতিতে আর্ট থেরাপি করালে তা আপনাদের সম্পর্কে নতুন দিগন্ত খুলে দিতে পারে, এমনকী ব্যক্তিগত আশাআকাঙ্ক্ষা পূরণ করতেও সাহায্য করতে পারে। তবে সবসময় থেরাপিস্টের সাহায্য নিতেই হবে, তা নয়। নিজেদের মতো করেও আর্ট থেরাপি করতে পারেন আপনারা, তাতেই বাঁচবে সম্পর্কের বাঁধন।

যেভাবে কাজ করে আর্ট থেরাপি: ডেভিড জিমারমান নামে এক মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের তত্ত্বাবধানে এক দম্পতি আর্ট থেরাপি করিয়েছিলেন। সেই ওয়ার্কশপে একজন অপরজনকে বলে দিচ্ছিলেন কী আঁকতে হবে। শুনতে সহজ মনে হলেও আসলে ব্যাপারটা ততটা সহজ নয়। কারণ আপনাকে নির্দিষ্ট করে বলে দিতে হবে আপনি স্বামীর কাছ থেকে ঠিক কী আঁকা চাইছেন। স্বামীর সঙ্গে আপনি কীভাবে কথা বলছেন সেটা যেমন মাথায় রাখতে হবে, তেমনি সঠিকভাবে ব্যাপারটা তাকে বোঝাতেও হবে। অর্থাৎ এক্ষেত্রে কমিউনিকেশন স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তবে একবার অভ্যাস হয়ে গেলে পরস্পরকে বোঝা এবং সেই অনুসারে কথা বলাটাও রপ্ত হয়ে যাবে আপনাদের।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে