,

রান্না করতে পারেন ধনে পাতায় ডিম

news-image

প্রতিদিন মাছ মাংস বা একই রকম রান্না খেতে নিশ্চয়ই ভালো লাগে না। সবার কাছ থেকেই শুনতে হয় নতুন কিছু রান্না করো। তবে স্বাদ আর সাধ্যের মধ্যে নতুন কিছু খেতে চান? রান্না করতে পারেন ধনে পাতায় ডিম। জেনে নিন পদ্ধতি-

উপকরণ: সেদ্ধ ডিম ৪ টি, হলুদ গুঁড়া ১ টেবিল চামচ, মরিচের গুঁড়া দেড় টেবিল চামচ, কাঁচা মরিচ ২ টি, পেঁয়াজ ১ টি, ধনে পাতা ১ মুঠো, টকদই ২ টেবিল চামচ, টমেটো পেস্ট ২ টেবিল চামচ, পাপরিকা গুঁড়া আধা চা চামচ, ধনিয়া গুঁড়া ১ টেবিল চামচ, আস্ত জিরা আধা চা চামচ, লবণ স্বাদ মতো।

প্রণালী: প্রথমে প্যানে সামান্য তেল গরম করে ডিম হলুদ, লবণ, মরিচের গুঁড়া মিশিয়ে ভেজে তুলে নিন। প্যানে আরো কিছুটা তেল দিয়ে জিরা ফোঁড়ন দিন। পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনে পাতা একসঙ্গে পেস্ট বানিয়ে নিন। এবার সব উপকরণ দিয়ে মিশিয়ে কষিয়ে নিন। কষানো হয়ে গেলে সামান্য পানি দিয়ে রান্না করুন। কিছুক্ষণ পর নামিয়ে পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ