,

সহজে তৈরি করুন টক-ঝাল-মিষ্টি আমড়ার আচার

news-image

অনলাইন ডেস্ক : পুষ্টিতে ভরপুর আমাদের দেশের একটি জনপ্রিয় ফল আমড়া। আমড়াতে রয়েছে অনেক পুষ্টি যা প্রায় তিনটি আপেলের পুষ্টির সমান। আপেলের চাইতে আমড়াতে প্রোটিন, ক্যালসিয়াম ও আয়রনের পরিমান বেশি রয়েছে।

আমড়া ভিটামিন সি সমৃদ্ধ ফল। যা আমাদের দেহের জন্য অতি প্রয়োজনীয় পুষ্টি উপাদান। বিভিন্ন রকমের আচারের মধ্যে আমড়ার আচার অন্যতম। আমড়া দিয়ে তৈরি টক-মিষ্টি-ঝাল আচার খেতে খুবই সুস্বাদু ও মজাদার। চলুন তবে জেনে নেয়া যাক রেসিপিটি-

উপকরণ: আমড়া ২ কেজি, সরিষার তেল আধা লিটার, আদা ও রসুন বাটা ৬ টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, চিনি স্বাদ মতো, শুকনা মরিচ ৪ থেকে ৫টি, আদা কুচি ২ টেবিল চামচ, পাঁচফোড়ন ২ চা চামচ, মরিচ গুঁড়া ২ চা চামচ।

প্রণালী: আমড়া ধুয়ে খোসা ছিলে ফালি করে কাটুন। এবার চিনি বাদে তেল, আদা-রসুন, মসলা মেখে আমড়া ১ দিন রোদে শুকিয়ে নিন। তারপর চুলায় পাত্রে তেল দিয়ে পাঁচফোড়ন ভাজুন। বাকি সব মশলা সামান্য পানি দিয়ে ভালো মতন কষিয়ে নিন। পানি ফুটে উঠলে মাখানো আমড়া দিয়ে কষাতে থাকুন। ভালোমতো কষিয়ে চিনি দিয়ে মাঝারি আঁচে রান্না করুন। তেল আমড়ার ওপরে উঠলে নামিয়ে আনুন মজার স্বাদের আমড়া আচার।

এই আচার পোলাও, বিরিয়ানি, খিচুরি অথবা ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন। চাইলে এমনিতেই খেতে পারেন। বাষ্প নিরোধী কাঁচের বয়ামে সংরক্ষণ করলে আচার অনেকদিন পর্যন্ত ভালো রাখা সম্ভব। তাই এখনি বানিয়ে নিন মজাদার আমড়ার আচার।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ