সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জীবনে যে পরিবর্তন আনে বিয়ে

news-image

অনলাইন ডেস্ক : বিয়ের পর জীবনে আসা পরিবর্তনগুলো সম্পর্কে প্রস্তুতি থাকা দরকার। বিয়ের পর নারী পুরুষ দুজনার জীবনেই বড় ধরনের পরিবর্তন আসে। এই পরিবর্তনগুলোর কোনোটা দেয় আনন্দ। কোনোটা নেয় ধৈর্য্যের পরীক্ষা। আর পরিবর্তনের এই হাওয়া কীভাবে মোকাবেলা করবেন তার উপরই নির্ভর করবে বৈবাহিক সম্পর্কের ভবিষ্যত। আসুন একটু জেনে নিই।

নতুন সংসার শুরু করার পর একে অপরের দুর্বলতা ও সক্ষমতা সম্পর্কে জানতে পারবেন অনেক কিছুই। একে অপরের সঙ্গে নিজেদের অত্যন্ত গোপন কথাগুলো ভাগাভাগি করে নিতে হবে, যা হয়ত কাউকে বলেননি। এমতাবস্থায় আপনার মনে চিন্তা আসবেই যে সবকিছু বলে দেওয়া কি ঠিক হল?

মানুষ সামাজিক জীব, সঙ্গ ছাড়া সে থাকতে পারে না, কথা সত্য। বিয়ের পর প্রথম কয়েকদিন নতুন সঙ্গীকে নিয়ে দিনগুলো আনন্দেই কাটবে। নতুন অনেক অভিজ্ঞতা হবে যার স্বাদ আগে মেলেনি কখনও, একসঙ্গে বেড়াতে যাবেন, গল্প করবেন। তবে এই প্রাথমিক আনন্দ একসময় ফুরিয়ে যাবে আর আপনি অনুধাবন করবেন নিজের ভূবনে আর একা নন, আছে স্থায়ী একজন বাসিন্দা। তখন কিছুক্ষণ একা থাকতে পারা, ঠিক য়েমনটা বিয়ের আগে থাকতেন সেটা আপনার কাছে পরম আকাঙ্ক্ষা হিসেবে দেখা দেবে। আর তারপরই নিজেকে আবিষ্কার করবেন অপরাধীর কাঠগড়ায়।

একজনের দায়িত্ব দুজনের মধ্যে ভাগ হয়ে দায়ভার কিছুটা কমে, সহজ হিসাব। তবে বিবাহের ক্ষেত্রে তা সম্পূর্ণ ভুল। যত দিন যাবে দায়িত্ব ততই বাড়বে। বিয়ের পর সঙ্গীর ভালো থাকার দায়িত্ব আপনার, অপরজনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। দায়িত্বের চাপ অনেকসময় অতিরিক্ত মনে হতে পারে, তবে ভালোভাবে তা পালন করতে পারলে তৃপ্তির স্বাদটাও অতুলনীয়।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে