,

পুষ্টিগুণে ‘পনির সমুচা’

news-image

অনলাইন ডেস্ক : বিকেলটা গড়ালেই পেটে কেমন একটা টান পড়ে। এই গোধুলী বেলায় মুচমুচে গরম গরম সমুচা, সিঙ্গারা এসব পেটে না পুরলেই যেন নয়! আর তা যদি হয় পনিরের সমুচা, তবেতো কথাই নেই।

তাই বাইরের অস্বাস্থ্যকর খাবার না খেয়ে ঘরেই তৈরি করুন মজাদার পনির সমুচা। ভিন্ন স্বাদ এবং পুষ্টিগুণসহ পনির সমুচা তৈরি করাও বেশ সহজ। অবসরের বিকেলের নাশতা হিসেবে বেশ মানিয়েও যাবে এই সমুচা। চলুন তবে জেনে নেয়া যাক পনির সমুচা তৈরির রেসিপিটি-

উপকরণ: পনির কুচি ২৫০ গ্রাম, ময়দা দুই কাপ, পেঁয়াজ কুচি ১টা, কাঁচামরিচ কুচি ২টা, মরিচের গুঁড়া ১ চা চামচ, জিরা আধা চা চামচ, লেবুর রস এক চা চামচ, মাখন ৫০ গ্রাম, তেল ভাজার জন্য, লবণ স্বাদ মতো।

প্রনালী: প্রথমে একটি বাটিতে ময়দা, মাখন ও লবণ একসঙ্গে ভালো করে মিশিয়ে ডো তৈরি করে নিন। এবার প্যানে তেল গরম করে জিরা দিন। এখন এর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, মরিচের গুঁড়া, লেবুর রস, লবণ ও পনির দিয়ে ভালো করে কষিয়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করুন। এবার ময়দার ডো দিয়ে রুটি বেলে সমুচার শেপে কেটে নিন। এর মধ্যে পনিরের মিশ্রণ দিয়ে সমুচা তৈরি করে নিন। প্যানে তেল গরম করুন। এখন ডুবো তেলে সমুচাগুলো ভেজে নিন। বাদামি হয়ে গেলে চুলা থেকে নামিয়ে পছন্দের সসের সঙ্গে গরম গরম পরিবেশ করুন মচমচে পনির সমুচা।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ