,

সহজ তৈরি করুন মটরপুরি

news-image

লাইফস্টাইল ডেস্ক : বিকেলের নাস্তায় সুস্বাদু কিছু খেতে চাইলে তৈরি করতে পারেন মটরপুরি। আলু পুরি কিংবা ডাল পুরি তো প্রায়ই খাওয়া হয়, এবার তবে মটরপুরি খেয়ে দেখুন। রইলো রেসিপি-

উপকরণ :
ময়দা দুই কাপ
বেকিং পাউডার আধা টেবিল চামচ
মটরশুটি এক কাপ
কাঁচামরিচ কুচি তিন-চারটি
মরিচের গুঁড়া সামান্য
ঘি (পুর তৈরিতে) সামান্য
তেল পরিমাণমতো
লেবুর রস তিন-চার টেবিল চামচ
লবণ স্বাদমতো।

প্রণালি :
প্রথমে একটি বাটিতে ময়দা, বেকিং পাউডার, লবণ ও পানি একসঙ্গে মিশিয়ে ডো তৈরি করে নিন। এবার একটি ব্লেন্ডারে মটরশুটি ও কাঁচামরিচ একসঙ্গে ভালো করে ব্লেন্ড করে নিন।

এরপর একটি প্যানে ঘি দিয়ে এর মধ্যে ব্লেন্ড করা মটরশুটি, মরিচের গুঁড়া, লেবুর রস ও লবণ দিয়ে নাড়তে থাকুন।

ঘন হয়ে গেলে এর মধ্যে সামান্য ময়দা ছিটিয়ে ভালো করে মিশিয়ে প্লেটে তুলে রাখুন। এবার ময়দার ডো দিয়ে ছোট ছোট বলের মতো তৈরি করুন।

এই বলের মধ্যে মটরশুটির পুর ভরে ছোট ছোট পুরির মতো বেলে নিন। গরম তেলে পুরভরা পুরি বাদামি করে ভেজে নিন। এবার সবজি বা মাংসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন দারুণ সুস্বাদু মটরপুরি।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ