,

নষ্ট দুধ কাজে লাগান

news-image

লাইফস্টাইল ডেস্ক : অনেক সময় দুধ গরম করতে গিয়ে দেখা যায় তা ছানার মত হয়ে জমাট বেধে যাচ্ছে। সাধারণত এমন অবস্থায় সবাই নষ্ট দুধ ফেলে দেয়। তবে তা কিন্তু ফেলনা নয়। এরও রয়েছে নানা ব্যবহার। জেনে নিন নষ্ট দুধের এমন কিছু চমকপ্রদ ব্যবহার।
* স্যালাড ড্রেসিং

দুধ যদি নষ্ট হয়ে যায়, তা অনায়াসে স্যালাড ড্রেসিং-এর কাজে ব্যবহার করতে পারবেন। তবে খেয়াল রাখবেন দুধটা যেন পাস্তুরাইজড মিল্ক না হয়।

* গার্ডেনিং

বাগানে গাছের গোড়ায় নষ্ট দুধ দিলে আপনাকে সার দিতে হবে না। দেখবেন আপনার নষ্ট হয়ে যাওয়া দুধেই কীভাবে চারাগাছগুলো তরতরিয়ে বাড়তে থাকে।

* চিজ

জানেন কি, নষ্ট দুধ থেকেই চিজ তৈরি হয়? তাই ঘরের দুধ কেটে গেলে তা ফেলে না দিয়ে চিজ বানিয়ে ফেলুন। কীভাবে ঘরে চিজ বানাবেন, তার রেসিপি ইন্টারনেটে সহজেই পেয়ে যাবেন।

* বেকিং

প্যানকেক, কেক এবং ওয়াফেল-এর মতো অনেক ডেজার্টেই কেটে যাওয়া দুধ দিতে হয়। তাই দুধ কেটে গেলে এবার জিভে জল আনা কিছু ডেজার্ট তৈরি করে ফেলুন।

* পোষ্য

নষ্ট হয়ে যাওয়া দুধ আপনি খেতে না পারলেও আপনার পোষা বিড়ালটা কিন্তু ভালোবেসেই খাবে। কারণ নষ্ট দুধের গন্ধ ওদের ভালো লাগে। তাই কেটে যাওয়া দুধ ফেলে না দিয়ে বাটিভর্তি ওদের সামনে নামিয়ে দিতে পারেন।

* ফেসমাস্ক

নষ্ট দুধ আপনার ত্বকের জন্য কিন্তু দারুন উপকারী। কেটে যাওয়া দুধ মুখে ফেস মাস্কের মতো লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন, দেখবেন ত্বক একেবার ঝলমল করে উঠবে।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ