,

‘রোহিঙ্গাদের ফেরত নেওয়ার ঘোষণা মিয়ানমারের ভাঁওতাবাজি’

news-image

নিজস্ব প্রতিবেদক : রোহিঙ্গাদের ফেরত নেওয়ার বিষয়ে মিয়ানমারের স্টেট কাউন্সেলর (কার্যত সরকারপ্রধান) অং সান সু’চির ঘোষণাকে দেশটির ভাঁওতাবাজি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে দলীয় মেয়র প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিতে রংপুরের দর্শনার নিজ বাসভবনে তিনি সাংবাদিকদের একথা বলেন।

এরশাদ বলেন, আমার মনে হয় না মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে। কেননা রোহিঙ্গাদের পরিচয়পত্র কিংবা ভিসা কিছুই নেই।

প্রশ্ন রেখে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, সু চি কিছুসংখ্যক রোহিঙ্গা ফেরত নেওয়ার কথা বলেছেন। কিন্তু তাদের তো কোনো পরিচয়পত্র নেই, ভিসাও নেই। কিভাবে রোহিঙ্গাদের ফেরত নেবে? ৫-৭ লাখ মানুষকে আশ্রয়, খাবার ও ভবিষ্যতে কাজ দেওয়া কঠিন বলেও মন্তব্য করেন তিনি।

এরশাদ আরও বলেন, রোহিঙ্গাদের ওপর যে নির্যাতন চলছে তা সারা বিশ্বের বিবেককে নাড়া দিয়েছে। অনেকে মনে করেন রোহিঙ্গাদের ফিরে যাওয়া উচিত। কিন্তু আমি মনে করি তা সম্ভব হবে না।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ