,

মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে না : এরশাদ

news-image

নিজস্ব প্রতিবেদক : সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আমার মনে হয় না মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে। সু চি বলেছেন তারা বেছে বেছে কিছু রোহিঙ্গা নেবেন।

রবিবার সকালে রংপুরের দর্শনা এলাকায় তার নিজ বাসভবন পল্লী নিবাসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এসময় এরশাদ সু চির সমালোচনা করে বলেন, রোহিঙ্গাদের কোনো পরিচয়পত্র নেই, ভিসাও নেই। কিভাবে রোহিঙ্গাদের ফেরত নেবে মিয়ানমার সরকার। এটা তাদের ভাওতাবাজি। রোহিঙ্গাদের ভার আমাদেরকেই বহন করতে হবে।

রংপুরে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এরশাদ বলেন, জাতীয় পার্টির প্রার্থীর নাম অনেক আগেই ঘোষণা করা হয়েছে। সে কাজ করছে। মূলত নিজের ও মেয়র প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে এবার রংপুর এসেছি।

এর আগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে সড়ক পথে নগরীর দর্শনা এলাকায় নিজ বাসভবনে তিনি পৌঁছালে দলের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ