সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘প্রধানমন্ত্রীর নিখুঁত প্রচেষ্টায় খুঁত ধরার অপচেষ্টায় বিএনপি’

news-image

নিজস্ব প্রতিবেদক : রোহিঙ্গা বিষয়ে বিএনপি হালে পানি না পেয়ে প্রধানমন্ত্রীর নিখুঁত প্রচেষ্টায় খুঁত ধরার অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শনিবার রাজধানীতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাসদ জাতীয় কমিটির সভার দ্বিতীয় ও শেষদিনে সভাপতির ভাষণে তিনি এ মন্তব্য করেন।

ইনু বলেন, ‘রাজনীতিকে পাশে সরিয়ে রেখে মানবতাকে সবার ওপরে তুলে ধরে শেখ হাসিনা শরণার্থীদের রক্ষা ও সংকট নিরসনে জাতিসংঘে যে ৫ দফা দাবি তুলেছেন তা রোহিঙ্গা সমস্যা সমাধানের নিখুঁত প্রয়াস হলেও বিএনপি এর সমালোচনায় লিপ্ত। কারণ, তারা এক্ষেত্রে গঠনমূলক কোনো পদক্ষেপ নিতে পারেনি। ’

শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবিলম্বে এবং চিরতরে মিয়ানমারে সহিংসতা ও ‘জাতিগত নিধন’ নিঃশর্তে বন্ধ করা, মিয়ানমারে জাতিসংঘ মহাসচিবের অনুসন্ধানী দল প্রেরণ, মিয়ানমারে জাতিসংঘের তত্ত্বাধানে সুরক্ষা বলয় গড়া, রাখাইন থেকে বিতাড়িত প্রত্যেক রোহিঙ্গাকে মিয়ানমারে তাদের নিজ ঘরবাড়িতে প্রত্যাবর্তন ও পুনর্বাসন নিশ্চিত করা ও কফি আনান কমিশনের সুপারিশমালার নিঃশর্ত, পূর্ণ এবং দ্রুত বাস্তবায়নের ৫ দফা দাবি পেশ করেন।

সভায় অন্যান্যের মধ্যে জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, রবিউল আলম, প্রফেসর ড. আনোয়ার হোসেন, আব্দুল হাই তালুকদার, এড. হাবিবুর রহমান শওকত, নাদের চৌধুরী, নুরুল আখতার, আফরোজা হক রীনা প্রমুখ বক্তব্য রাখেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা