,

বিজেপির পর এবার বিএমজেপি

news-image

নিজস্ব প্রতিবেদক : নামসর্বস্ব হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান আদিবাসী পার্টিসহ কয়েকটি সংগঠনের বাংলাদেশ জনতা পার্টি (বিজেপি) গঠনের দুই দিন পর আরও একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে। নতুন এই দলটির নাম বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)।

আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্সে লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে একটি ‘পূর্ণাঙ্গ রাজনৈতিক দল’ হিসেবে বিএমজেপি আত্মপ্রকাশ করে। মুক্তিযুদ্ধের বাংলাদেশ বাঁচাও, জয় মানবতার জয়- এই স্লোগান নিয়ে আত্মপ্রকাশ করা দলটি আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে।

দলের সভাপতি শ্যামল কুমার রায় আর সাধারণ সম্পাদক হলেন সুকৃতি কুমার মণ্ডল। নতুন এই দল গঠনের আগে শ্যামল কুমার বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের প্রধান সমন্বয়কারী ও সুকৃতি কুমার মণ্ডল একই সংগঠনের নির্বাহী সভাপতি ছিলেন।

সংবাদ সম্মেলনে বিজেএমপির সভাপতি শ্যামল কুমার রায় বলেন, ‘আমরা আর কোনো রাজনৈতিক দলের ভোটব্যাংক হতে চাই না। গত ৫ মে হিন্দু মহাজোটের ৫২টি জেলার প্রতিনিধি নিয়ে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি নতুন রাজনৈতিক দল গঠন করার। এই ঘোষণার পূর্ব মুহূর্তে কে বা কারা দল গঠন করল তা আমাদের দেখার বিষয় না।’

সাধারণ সম্পাদক সুকৃতি কুমার মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘আমরা অক্টোবরে নির্বাচন কমিশনে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন করব। আশা করছি ফেব্রুয়ারিতে পেয়ে যাব এবং আগামী নির্বাচনে ৩০০ আসনে নির্বাচনে অংশ নেব।’

বীরেন্দ্র চন্দ্র অধিকারী এই দলটির আত্মপ্রকাশের ঘোষণা দেন। তিনি বলেন, ‘যে ধর্মেরই হোক সবার মানুষ হিসেবে বেঁচে থাকার অধিকার আছে। যারা বঞ্চিত হন, তারাই মাইনরটি। যে জনগোষ্ঠী নির্যাতিত হবেন, আমরা তাদের পাশে দাঁড়াব। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলাই এই দলটির আদর্শ।’
নতুন এই দলটির প্রতীক রাজহাঁস। দলটির কার্যালয় ৬০, পুরানা পল্টন, কুষ্টিয়া ভবন (ষষ্ঠ তলা)।
সংবাদ সম্মেলনে দলটির ১০১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। তা ছাড়া দলের সাত দফাও তুলে ধরা হয়।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ