,

বিএনপি অতীতেও আপনাদের পাশে ছিল এখনো আছে : মির্জা আব্বাস

news-image

উখিয়ার প্রতিনিধি : মিয়ানমার থেকে নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে বৃহস্পতিবার বিকেল ৩টায় উখিয়ার কুতুপালং টিভি রিলে কেন্দ্র সংলগ্ন আশ্রিত রোহিঙ্গা বস্তি পরিদর্শন করেছেন বিএনপি’র গঠিত প্রতিনিধিদল।

এসময় প্রতিনিধি দলের আহবায়ক ও বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাস রোহিঙ্গাদের উদ্দেশ্যে বলেন, বিএনপি আপনাদের মানবিক বিপর্যয়ে অতীতেও পাশে ছিল বর্তমানেও আছে।

এসময় তিনি ব্যক্তিগত তহবিল থেকে রোহিঙ্গাদের মাঝে নগদ বিতরণ করেন। ত্রাণ টিমের সাথে ছিলেন বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খাঁন, এসময় অন্যান্যদের মধ্যে সাথে ছিলেন, বিএনপি গঠিত ত্রাণ বিতরণ ও ক্যাম্প পরিদর্শন কমিটির সদস্য বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সুলতান মাহামুদ চৌধুরী, কুতপালং ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নুরুল কবির চৌধুরী, উপজেলা যুবদলের সভাপতি আহসান উল্লাহ মণি প্রমুখ।

আর আগে বিএনপি’র প্রতিনিধিদল মেরিন ড্রাইভ সড়ক হয়ে টেকনাফ নয়াপাড়া,লেদা,শাহপরীর, উখিয়া পালংখালী বাঘঘোনা, থাইংখালী ঢালামূল, থাইংখালী, বালুখালী, কুতুপালং শরনার্থী ক্যাম্প পরিদর্শন করেন।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ