সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে বিএনপির ত্রাণবাহী ট্রাক আটকে দিল পুলিশ!

news-image

নিজস্ব প্রতিবেদক : উখিয়া-টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণে অংশ নিতে মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃতে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল কক্সবাজারে পৌঁছে। রাতভর ২২ টি ট্রাকে ত্রাণ সামগ্রি ভরে বিএনপি নেতাকর্মীরা। পরে বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে ২২টি ত্রাণবাহী ট্রাক শহীদ মিনার রোডের বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নেয়। বিকাল ৪টার দিকে কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে হোটেলে ফেরার পথে পুলিশ বাধা দেয়।

বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম জানান, দুপুরে ২২টি ত্রাণবাহী ট্রাক কক্সবাজার জেলা বিএনপির কার্যালয় থেকে বের হওয়ার সময় পুলিশ আটকে দেয়। অভিযোগ অস্বীকার করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ বড়ুয়া বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। কাউকে বাধা প্রদান করা হয়নি। তবে তিনি বলেন, আজ রোহিঙ্গা শিবির পরির্দশনে আসেন ৪০টি দেশের কূটনীতিক। তাদের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছিল। বিকাল ৪টার পর তা শিথিল করা হয়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা