সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের সম্পদ লুটকারীদের বিচার হবে : প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি-জামায়াতের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি এবং লুটতরাজের অভিযোগ এনে জনগণের সম্পদ লুণ্ঠনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, জনগণের সম্পদ যারা লুটে নিয়েছে, নিশ্চয়ই তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। আমরা ইতোমধ্যেই খালেদা জিয়া এবং তার পরিবারের সদস্যদের পাচার করা টাকা দেশে ফেরত আনার উদ্যোগ নিয়েছি।

প্রধানমন্ত্রী আরো বলেন, তদন্ত চালানোর স্বার্থে আমরা সবকিছু বলতে পারলাম না।

বুধবার জাতীয় সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের গ্লোবাল ইন্টেলিজেন্স রিপোর্ট বিষয়ক এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। যেই গ্লোবাল ইন্টেলিজেন্স রিপোর্টে খালেদা জিয়া এবং তার পরিবারের সদস্যদের দুর্নীতি এবং মানি লন্ডারিংয়ের কথা বলা হয়েছে।

প্রধানমন্ত্রী এ সময় বিরোধীদলীয় এই এমপিকে বিএনপি চেয়ারপার্সনের দুর্নীতি এবং অর্থ পাচারের বিষয়টি সংসদে তুলে ধরায় তাকে ধন্যবাদ জানান।

সংসদ নেতা বলেন, সরকার যদি এই অভিযোগ তোলে, তাহলে আমাদের দেশে বহু লোক আছে যারা মায়াকান্না করবে। তারা বলবে আমরা প্রতিশোধপরায়ণ হয়ে এটা করেছি।

শেখ হাসিনা বলেন, যেহেতু সংসদে বিরোধী দলের পক্ষ থেকে এই অভিযোগ উত্থাপিত হয়েছে, আমরা আশা করি জনগণ বুঝবে কিভাবে জনগণের সম্পদ লুট করা হয়েছে। ফলে বাংলাদেশ পর পর ৫ বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে।

তাদের শাসনামলে বিএনপি দেশের কোনো উন্নতি করেনি- উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, উপরন্তুু তাদের ৫ বছরের শাসনামলে দেশের আর্থ-সামাজিক অবস্থার অবনতি হয়।

শেখ হাসিনা বলেন, ক্ষমতায় আসার পরই বিএনপি হত্যা, খুন, নির্যাতন, সীমাহীন দুর্নীতি এবং সম্পদ লুন্ঠনের মাধ্যমে বিদেশে পাচার করেছে। তারা দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ সৃষ্টি করেছে যার সবকিছুই জনগণ জানে।

প্রধানমন্ত্রী বলেন, তার সরকার বিএনপির সময়ে বেগম জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনতে পেরেছে এবং এটাই পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনার প্রথম কোনো ঘটনা।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা