,

বুধবার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছে বিএনপি

news-image

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমার থেকে প্রাণভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের ত্রাণ দিতে বুধবার কক্সবাজারের উখিয়া যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধিদল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ডা. এ জেড এম জাহিদ হোসেন ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

দলীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার দুপুরের পর প্রতিনিধিদলের সদস্যরা আকাশপথে কক্সবাজার পৌঁছাবেন। সেখান থেকে বুধবার সকালে উখিয়ায় রোহিঙ্গা শরণার্থীশিবিরে যাবেন। লন্ডনে অবস্থানরত দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে রোহিঙ্গা শরণার্থীশিবিরে ত্রাণ নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি। এ ব্যাপারে সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠক হয়। ওই বৈঠকে প্রতিনিধিদল চূড়ান্ত করা হয়।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ