,

গণহত্যা চালাচ্ছে মিয়ানমার

news-image

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সরকারের চলমান দমন অভিযানকে ‘গণহত্যা’ বলে আখ্যায়িত করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।

সোমবার (১১ সেপ্টেম্বর) কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

মিয়ানমারের সরকারকেই রোহিঙ্গা সঙ্কটের সমাধান করতে হবে উল্লেখ করে কাজী রিয়াজুল বলেন, এ লক্ষে আন্তর্জাতিক মহলের উদ্যোগও জরুরি। অন্যথায় আন্তর্জাতিক কোর্ট অফ জাস্টিজে মিয়ানমারের বিচার করার উদ্যোগ নিতে হবে।

দশকের পর দশক ধরে ৪ লাখের বেশি রোহিঙ্গার ভার বহন করে আসছে বাংলাদেশ। এর মধ্যে হঠাৎ করেই মিয়ানমার সরকারের জাতিগত নিধন প্রক্রিয়ায় প্রাণ বাঁচাতে আরো তিন লাখের মতো রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বাংলাদেশে।

গেল ২৪ অগাস্ট রাতে পুলিশ পোস্ট ও সেনাক্যাম্পে হামলার ঘটনার পর থেকে রোহিঙ্গাদের গ্রামে গ্রামে চালানো হচ্ছে হত্যা আর ধ্বংসযজ্ঞ। যারা প্রাণে বেঁচে গেছেন, তারা ছুটে আসছেন বাংলাদেশ সীমান্তের দিকে। ইতোমধ্যে পালিয়ে আসা প্রায় একশ রোহিঙ্গার লাশ বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাফ নদীতে ভেসে আসতে দেখা গেছে।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ