,

খালেদার দশম ‘কারামুক্তি দিবস’ আজ

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দশম ‘কারামুক্তি দিবস’ আজ। ২০০৭ সালের সেপ্টেম্বরে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করে। ৩৭২ দিন কারাবন্দী থাকার পর ২০০৮ সালের এ দিনে মুক্তি পান তিনি।

এরপর থেকেই দিনটিকে দলীয় প্রধানের কারামুক্তি দিবস হিসেবে পালন করে আসছে বিএনপি। দিবসটি উপলক্ষে সোমবার বিকেলে আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি। দলের কেন্দ্রীয় নেতারা এ সভায় উপস্থিত থাকবেন।

খালেদা জিয়ার দশম কারামুক্তি দিবস উপলক্ষে দিবসটি উপলক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাণী দিয়েছেন। বাণীতে তিনি বিএনপি চেয়ারপারসনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, ‘বেগম খালেদা জিয়া সব সময় অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার থেকেছেন, তার নেতৃত্বে গণতন্ত্র উদ্ধারের সংগ্রামে সামিল হতে পেরে আমরা কৃতজ্ঞ। আমি তার সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।’

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ