সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি থেকে সংসদ নির্বাচন করবেন মনির খান

news-image

নিউজ ডেস্ক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান এখন থেকেই ব্যস্ত সময় পার করছেন। নেমে পড়েছেন গণসংযোগে।

আজ রবিবার ঝিনাইদহ জেলার মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলার (ঝিনাইদহা ৩ আসন) কাজীরবেড় ইউনিয়নে তৃণমূল বিএনপির নেতাদের উপস্থিতিতে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদপরবর্তী মত-কুশল বিনিময়, নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেন তিনি।

সেখানে মনির খান তার বক্তব্যে বলেন, ‘আসন্ন নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কাকে মনোনয়ন দেবে সেটি বড় কথা নয়। তৃণমূলের বিএনপিকে সুসংগঠিত করে দলের অভ্যন্তরীণ সকল বিভেদ দূর করে বিএনপির নতুন-পুরাতন সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে সুস্থ ধারার রাজনীতির অভ্যাস গড়ে তুলতে কাজ করতে হবে। সাংগঠনিকভাবে বিএনপির অবস্থানকে শক্তিশালী করার লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। ‘

তিনি বলেন, ‘আমি গানের মানুষ আর এই গানের মাধ্যমেই আপনাদের এতটা ভালোবাসা পেয়েছি। আমার এত ভালোবাসার প্রাপ্তি নিয়ে আমি রাজনীতির মাধ্যমেও আপনাদের সঙ্গে চলতে চাই। আমি আপনাদের জন্যই কাজ করে যেতে চাই। আমার দরজা আপনাদের জন্য সব সময় খোলা থাকবে। সুস্থ ধারার রাজনীতি নিয়েই সর্বস্তরের মানুষের জন্য কাজ করে যাব ইনশাল্লাহ।’

আগামী নির্বাচনে বিএনপি থেকে যাকেই মনোনয়ন দিক না কেন সে যেন জয়ী হয়ে মহেশপুর ও কোটচাঁদপুর বিএনপির হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সে বিষয়টি উল্লেখ করে মনির খান বলেন, ‘মহেশপুর কোটচাঁদপুরের মাটি বিএনপির ঘাঁটি। আর এই এখানকার মানুষরা কখনোই তাদের যোগ্য নেতাকে বেছে নিতে ভুল করবে না বলে আমি আশা রাখছি। ‘

সবশেষে মনির খান বলেন, ‘মহেশপুর-কোটচাঁদপুরের সকল মানুষের ভালোবাসা নিয়ে দলের অভ্যন্তরীণ সকল কোন্দল বিভেদ ভুলে সকলকে সামনে নিয়ে এগিয়ে যাব। ‘

এ সময় মনির খানের সঙ্গে উপস্থিত ছিলেন মহেশপুর ও কোটচাঁদপুর দুই উপজেলার বিপুলসংখ্যক বিএনপি সমর্থক ও নেতাকর্মী। দীর্ঘদিন ধরেই মনির খান বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি বর্তমানে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা