সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আনিসুলকে নিয়ে মৃত্যু গুজব ছড়াবেন না’

news-image

 

নিজস্ব প্রতিবেদক : শনিবার দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মেয়র আনিসুল হকের মৃত্যুর খবর। তবে ভয় পাবেন না, কারণ খবরটি নেহাত গুজব ছাড়া আর কিছুই না। ফেসবুকে কিছু কান্ডজ্ঞ্যানহীন মানুষ তাদের স্ট্যাটাসে এ গুজব ছড়াতে শুরু করেন যে তিনি আর নেই।

এ খবর নিশ্চিত করেছেন আনিসুল হকের মালিকানাধীন বেসরকারি টেলিভিশন নাগরিক টিভির সিইও আব্দুর নূর তুষার।

এরই পরিপ্রেক্ষিতে ফেসবুকে স্ট্যাটাস দেন আব্দুর নূর তুষার। তিনি বলেন, ‘আল্লাহর ওয়াস্তে থামেন! রুবানা হক , আনিস ভাইয়ের ছেলে মেয়েরা সবাই পালাক্রমে তাকে প্রতিদিন হাসপাতালে দেখতে যাই ! এক মিনিট আগে আমি রুবানা হক এর সাথে কথা বলেছি ! তিনি তাকে হাসপাতালে দেখে ডাক্তার দের সাথে কথা বলে এসেছেন। আনিসুল হক এর অসুস্থতার নাম সেরিব্রাল ভ্যাস্কুলিটিস, তিনি দীর্ঘ সময় আই সি ইউ তে ঘুম এ ছিলেন , এখন ধীরে ধীরে তাকে ওষুধ কমিয়ে এনে ডাক্তাররা পরবর্তী ধাপের চিকিৎসা দিচ্ছেন। আপনারা এতো হৃদয়হীন যে প্রতিদিন তার মৃত্যুর গুজব ছড়াচ্ছেন ! কেউ অমর নন ! কিন্তু কারো চিকিৎসা চলাকালীন তার ব্যাপারে কিছূ না জেনে , নিশ্চিত না হয়ে তার নাম দিয়ে গুজব ছড়িয়ে আপনারা তার আত্মীয় পরিজনদের , যেভাবে দুঃখ দিচ্ছেন , সেটা বোঝার ক্ষমতা আপনাদের আল্লাহ দেন নাই। আপনারা কি আশা করেন যে আমরা এখন তার হাসপাতাল থেকে প্রতিমুহূর্তে লাইভ সম্প্রচার করবো ? এতটা বুদ্ধি বিবেচনা হীন হয়েছেন কেউ কেউ , যে এটাও বোঝার ক্ষমতা নাই আপনাদের যে এখানে হাসপাতাল গুলি অন্যরকম। এখানে ডাক্তার ও রোগী ছাড়া আত্মীয়দের ও অনুমতি নিয়ে রোগীর কাছে যেতে হয়। ইনফেকশন কন্ট্রোল করার জন্য তাকে চাইলেই দেখা যায় না। আমি নিশ্চিত করছি যে আনিস ভাই এখনো চিকিৎসাধীন আছেন , দোআ করতে পারলে করেন , গুজব ছড়াবেন না।’

উল্লেখ্য, আনিসুল হক গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে লন্ডনে যান। সেখানে অসুস্থ হয়ে পড়লে ১৩ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি মস্তিষ্কের রক্তনালীর প্রদাহজনিত রোগে আক্রান্ত হয়েছেন। এরপর থেকে স্বাভাবিকভাবে ঘুম থেকে জাগিয়ে তোলার চেষ্টা করছেন তাঁরা।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা