,

ওবায়দুল কাদেরের ব্যাখ্যা সঠিক নয় : মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : সহায়ক সরকার ইস্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ব্যাখ্যা ঠিক নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমরা সহায়ক সরকার বলতে সম্পূর্ণ দল নিরপেক্ষ সরকার বুঝিয়েছি, যারা নির্বাচনের সময় কাজ করবে। এক্ষেত্রে ওবায়দুল কাদের যে ব্যাখ্যা দিয়েছেন, তা ঠিক নয়। আজ সোমবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সহায়ক সরকার নিয়ে আওয়ামী লীগের যে চিন্তা তার সঙ্গে বিএনপির চিন্তার মিল নেই। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে সরকারি দলের ওপর অন্যান্য রাজনৈতিক দলের বিশ্বাস এবং আস্থা থাকে না। তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে সহায়ক সরকারের ব্যাপারটি পুরোপুরি পরিবর্তন করে ফেলেছে এবং ২০১৪ সালের নির্বাচন তারা সেভাবেই করেছে। এদেশের মানুষ সে নির্বাচন গ্রহণ করেনি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ ১৫৪ জনকে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করেছে। এজন্য এ সরকারের বৈধতাও নেই।

বিএনপি মহাসচিব বলেন, আমরা বলছি, আলাপ-আলোচনার ভিত্তিতে সহায়ক সরকারের ব্যবস্থা করেই আমরা নির্বাচনে যেতে চাই।

আগামী নির্বাচন যাতে সব দলের অংশগ্রহণে হয়, আমরা সেটাও চাই। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েম করতে চায়, কিন্তু এবার তারা তা করত পারবে না। গণতন্ত্রে বিশ্বাসীরা আওয়ামী লীগের এমন চিন্তা মেনে নেবে না।

তিনি বলেন, আওয়ামী লীগ বলছে, সংবিধানের আলোকে নির্বাচন হবে। জনগণের কল্যাণে সংবিধান পরিবর্তন করা যায়। মানুষের জন্যই তো সংবিধান। বৃহত্তর জনগোষ্ঠীর আশা-আকাঙ্খার প্রতিফলন সংবিধান, তা পরিবর্তন করা যেতে পারে। কাদের সিদ্দিকী গুরুতর অসুস্থ জানিয়ে তিনি তার আরোগ্য কামনা করেন। এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খানসহ দলের আরও অনেকে উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ