,

কাদের সিদ্দিকী হাসপাতালে

news-image

নিজস্ব প্রতিবেদক : হাসপাতালে ভর্তি হয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। শনিবার বিকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত। বর্তমানে তিনি টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ডক্টরস কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।

তার পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ঢাকা থেকে টাঙ্গাইল আসার পথে সাভার এলাকায় পৌঁছানোর পর তার জ্বর আসে।

নিজ বাসভবনে প্রাথমিক চিকিৎসা নেয়ার পরও অবস্থার উন্নতি না হলে ঈদের দিন বিকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা করে তার ডেঙ্গু জ্বর হয়েছে বলে নিশ্চিত করেন চিকিৎসক।

কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় যুব আন্দোলনের আহ্বায়ক হাবিবুন্নবী সোহেল জানান, শনিবার বিকালে কাদের সিদ্দিকীর শরীরের তাপমাত্রা বেড়ে গেলে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে কার্ডিওলজি বিশেষজ্ঞ ডা. মোফাজ্জল হোসেন তুষার, মেডিসিন বিশেষজ্ঞ ডা. আবদুল্লাহ্ আল মুতি, ডা. রাশেদুল হাসান ও ডা. তাপস কান্তি ভৌমিকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার বিকালে তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকায় নেয়া হবে বলেও জানান সোহেল।

কাদের সিদ্দিকী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ আবদুল্লাহ্ আল মুতি ও কার্ডিওলজিস্ট বিশেষজ্ঞ ডা. মোফাজ্জল হোসেন তুষার।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ