,

‘বিএনপি নির্বাচনে আসুক এটা আ.লীগও চায়’

news-image

নিজস্ব প্রতিবেদক :বিএনপি একাদশ জাতীয় নির্বাচনে আসুক এটা আওয়ামী লীগও চায়। তারা নির্বাচনে না আসলে দেশে আবারও জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে, আগুন সন্ত্রাস শুরু হতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি গত আট নয় বছর ধরে ঈদের পরে আন্দোলন করে সরকার পতন করার কথা বলছে। এনিয়ে আমাদের মাথা ব্যাথা নেই,তবে আমরা সব সময় প্রস্তুত থাকি। বিরোধীদল আন্দোলন করলে সেই আন্দোলন আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করবো, যদি তারা আন্দোলনকে ভিন্ন খাতে নিয়ে যেতে চায় তবে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর জবাব দেবে।

মন্ত্রীর সাথে এসময় ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা.এনামুর রহমান,সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব,সাভার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল আলম সমর,যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন,ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে