,

আস্থা হারিয়ে এরশাদের জোট ছাড়ল ২১টি দল

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির (জাপা) নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোট (ইউএনএ) ছেড়েছে ২১টি ধর্মভিত্তিক দল। রোববার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব দলের নেতারা ঘোষণা দেন, তারা জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ওপর আস্থা হারিয়ে জোট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

গত এপ্রিলে ৫৮টি দল নিয়ে জোট গঠন করেন এরশাদ। এর মধ্যে জাপা ও ইসলামিক ফ্রন্টের নিবন্ধন রয়েছে। বাকি দলগুলো নামসর্বস্ব। বাংলাদেশ জাতীয় জোটের (বিএনএ) ব্যানারে ২২ দল এবং জাতীয় ইসলামী মহাজোটের ব্যানারে ৩৪টি দল জাপার নেতৃত্বাধীন ইউএনএতে যোগ দেয়। এর আগে বিএনএর শরিক ১১ দল জাপার এ জোট ছেড়ে চলে গেছে। এবার ছাড়ল জাতীয় ইসলামী মহাজোটের ২১ দল।

এরশাদ এবং জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার পবিত্র হজ পালনে সৌদি আরবে রয়েছেন। তাই জোট ভাঙার বিষয়ে তাদের প্রতিক্রিয়া জানা যায়নি।

জাপার কো-চেয়ারম্যান জিএম কাদের বলেন, যারা চলে যাচ্ছেন তারা কারা, তা জানি না। না জেনে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন তিনি।

প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন ইসলামী মহাজোটের চেয়ারম্যান খাজা মুহিব উল্লাহ শান্তিপুরী। উপস্থিত ছিলেন জাতীয় ইসলামী মহাজোটের কো-চেয়ারম্যান মাওলানা আতাউর রহমান আতিকী, জোটের সমন্বয়ক মাসুম বিল্লাহ নাফিয়ীসহ জাপার জোটত্যাগী ২১ দলের নেতারা।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, এরশাদ একেক সময় একেক কথা বলেন। জোট শরিকদের না জানিয়ে তিনি আগামী নির্বাচনের জন্য ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছেন। প্রার্থী তালিকায় ২১ দলের কোনো নেতার নাম নেই। তাই তারা এরশাদের ওপর ভরসা ও আস্থা হারিয়ে ফেলেছেন।

তাদের আশঙ্কা, এরশাদ যে কোনো সময় তাদের ছেড়ে আওয়ামী লীগ কিংবা বিএনপি নেতৃত্বাধীন জোটে চলে যেতে পারেন। সমকাল

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে