,

তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাব বিএমএলের

news-image

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের সংলাপের দ্বিতীয় দিন আজ সোমবার বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) বৈঠক করেছে। তারা সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে জাতীয় সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর ও নির্বাচনের অন্তত ৩০ দিন আগে বিচারিক ক্ষমতাসহ সেনাবাহিনীর মোতায়েনসহ অন্তত ১১টি প্রস্তাব দিয়েছে।

আজ নির্বাচন ভবন মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে বিএমএলের মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী সাংবাদিকদের এসব কথা জানান।

শেখ জুলফিকার বলেন, অন্য প্রস্তাবের মধ্যে রয়েছে নির্বাচনকে ঘিরে অবৈধ কালোটাকা ও পেশিশক্তি কঠোরভাবে দমন করা, এজেন্টদের উপস্থিতিসহ প্রতিটি ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করা, নিবন্ধিত রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করা, নির্বাচনের অন্তত এক বছর আগে লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, নির্বাচনের অন্তত তিন মাস আগে রাজনৈতিক নেতাদের নামে থাকা মামলা নিষ্পত্তি করা।

বেলা ১১টায় দলটির ১০ জন প্রতিনিধি সংলাপে যোগ দিতে আসেন। শেষ হয় দুপুর সাড়ে ১২টায়।

আজ বেলা তিনটায় খেলাফতে মজলিশের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠকের কথা রয়েছে। বিকেল চারটায় আজকের সংলাপ নিয়ে সাংবাদিকদের ব্রিফ করবেন সিইসি কে এম নুরুল হুদা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে