,

সোমবার ২ দলের সঙ্গে সংলাপে বসবেন ইসি

news-image

 

নিজস্ব প্রতিবেদক :সোমবার (২৮ আগস্ট) বাংলাদেশ মুসলীম লীগ (বিএমএল) ও খেলাফত মজলিশের সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে কমিশনের সংলাপসূচি অনুযায়ী সকাল ১১টায় বিএমএল ও বিকেল ৩টায় খেলাফত মজলিশের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে।

জানা যায়, ঈদের আগে ৬টি দলের সঙ্গে সংলাপ হবে। ঈদের পরে ১০ সেপ্টেম্বর থেকে আবার সংলাপ শুরু হবে। ইতোমধ্যে এদের কাছে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। নিবন্ধনকৃত দলগুলোর মধ্য থেকে নিবন্ধক্রম অনুযায়ী শেষের দিক থেকে পর্যায়ক্রমে দলগুলোকে সংলাপের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। প্রতিদিন দুইটি দলের সঙ্গে সংলাপ হবে। প্রতিটি দলের ১০জন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ৩১ জুলাই সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপের মধ্য দিয়ে নির্বাচন বিশেষজ্ঞসহ অংশীজনদের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করে নির্বাচন কমিশন। সুশীল সমাজের ৫৯ জনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। পরে ১৬ ও ১৭ আগস্ট গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে কমিশন সংলাপে বসে। এই দুই দিনে অর্ধশত গণমাধ্যম প্রতিনিধির কাছ থেকে কমিশন বিভিন্ন পরামর্শ গ্রহণ করে।

বিডি২৪লাইভ/এএইচআর

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ